ঢাকা
,
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ
কানাডার গাড়িতে শুল্ক দ্বিগুণের হুমকি ট্রাম্পের
আলোচিত শিশু আছিয়া হত্যার রায় পিছিয়ে ৩১ আগস্ট
আজ আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়
আন্দালিব রহমান পার্থকে মন্ত্রী করায় তারেক রহমানকে মালয়েশিয়া বিজেপির অভিনন্দন
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ফিরোজুর রহমান
আমরা দায়িত্ব রেগুলেট করব, নিয়ন্ত্রণ নয়: নতুন তথ্যমন্ত্রী
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
খাগড়াছড়িতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন অনিয়মের অভিযোগে দুদক অভিযান
বিভিন্ন অনিয়মের অভিযোগে খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।আজ বুধবার সকালে খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে সদর উপজেলা কৃষি অফিসসহ খাগড়াছড়ি জেলা পরিষদে দুদক অভিযান পরিচালনা করে।
দুদকের হট লাইন নাম্বার ১০৬ এ ফোন করে অভিযোগ জানানো পর রাঙামাটি অঞ্চলের দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম এ অভিযান নেতৃত্ব দেয়।দুদকের সহকারী পরিচালক বলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষি বীজ বিতরণে নয় ছয়, কর্মশালার অর্থ আত্মসাৎ এবং কৃষি সরঞ্জাম বিতরণ প্রকল্পে অনিয়ম এবং ধান কাটার মেশিন বিতরণে অনিয়ম অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।
তদন্ত শেষে দুদক কমিশনের বরাবর প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক কর্মকর্তারা।
ট্যাগ :




























