ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার অনন্য দৃষ্টান্ত: ড্যাফোডিল ফাউন্ডেশন এর জীবিকা চাঁদপুর প্রকল্পের ৫ম পর্যায়ের উদ্বোধন প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ এসিল্যান্ডসহ কোনো কর্মীর ‘দেখা পাননি’ সচিব, ৮ জনকে শোকজ হিউম্যান রাইটস এলাইভ বরিশাল জেলা শাখার উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জিয়ানগরে উপজেলার নাম পরিবর্তন না করায় স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ আশুলিয়ায় গভীররাতে দোকানসহ বাসাবাড়িতে আগুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী এনসিটিবির বই ছাপানোয় সিন্ডিকেট, সময়ক্ষেপণ ও কৃত্রিম সংকট: শিক্ষার্থীদের হাতে মানসম্পন্ন বই পৌঁছানো নিয়ে শঙ্কা

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিজিবি দিবস–২০২৫ উদযাপন

কাওসার হোসেন মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস–২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর উদ্যোগে প্রীতিভোজসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১টায় খাগড়াছড়ি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম। এ সময় বিজিবির ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, সামরিক ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বেসামরিক প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিজিবির বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

বিজিবি দিবসের প্রীতিভোজের সূচনা উপলক্ষে প্রধান অতিথি কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। একই সঙ্গে খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধীনস্থ সকল বিওপিতেও অনুরূপভাবে বিজিবি দিবস উদযাপন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বিজিবির গৌরবময় ইতিহাস, সীমান্ত নিরাপত্তা রক্ষা ও দেশের সার্বভৌমত্ব বজায় রাখতে বাহিনীটির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
৭০২ Time View