ঢাকা , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যার বিচার দাবিতে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের মানববন্ধন মিরপুরে মধ্যরাতে কবরস্থানের নামফলক চুরি: মরদেহের কঙ্কাল কতটুকু নিরাপদ? শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে আইনমন্ত্রীর নির্দেশ

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (BKTTC)-এ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা “এমপাওয়ারিং স্কিলস ফর এ ব্রাইটার ফিউচার”। বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যালামনাই সোসাইটি চট্টগ্রাম (BIMASC) এবং প্যান সলিউশন-এর যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন এবং আধুনিক কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তোলাই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য। দিনব্যাপী কর্মশালাটি দুটি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল সেশনে বিভক্ত ছিল।
প্রথম সেশনে “কাস্টমার সার্ভিস এক্সিলেন্স অ্যান্ড লিডারশিপ মাস্টারি” বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন হেলথকেয়ার ও সার্ভিস সেক্টরের অভিজ্ঞ পেশাজীবী মো. আব্দুল জলিল খান। তিনি গ্রাহকসেবায় কৌশলগত পরিবর্তন, নেতৃত্বগুণ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানের ইতিবাচক রূপান্তর নিয়ে আলোচনা করেন।
দ্বিতীয় সেশনে “সাস্টেইনেবল এনার্জি, কার্বন রিডাকশন এবং গ্রিন বিজনেস স্ট্রাটেজি” বিষয়ে প্রশিক্ষণ দেন চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (CIU)-এর ইইই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. রুবেল সেন গুপ্ত। ভারতের আইআইটি রুরকি থেকে পিএইচডি অর্জনকারী এই বিশেষজ্ঞ টেকসই জ্বালানি ব্যবহার, কার্বন নিঃসরণ হ্রাস এবং সবুজ ব্যবসায়িক কৌশলের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BIMASC-এর সভাপতি সাইদুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হুমায়ুন কবীর হিমু, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন, কোষাধ্যক্ষ মো. সাজ্জাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবু ফয়েজ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক গুঞ্জন দেব এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফ উদ্দিন।
কর্মশালায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রায় ৫০ জন পেশাজীবী এবং ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সমাপনী বক্তব্যে সভাপতি সাইদুর রহমান মিন্টু বলেন, সদস্যদের পেশাগত মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জ্ঞানভিত্তিক কার্যক্রম আরও বড় পরিসরে আয়োজন করা হবে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিল BIMASC চট্টগ্রাম ও প্যান সলিউশন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:১৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
৫৮১ Time View