ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যার বিচার দাবিতে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের মানববন্ধন

চাঁদপুরে লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস পালনে “লালন শিল্পী নয়, গানের মাধ্যমে সমাজ সংস্কারক, উনি অসাম্প্রদায়িক মানুষ: জেলা প্রশাসক

লুৎফুর রহমান রিপন

লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা (লালন দর্শন) ও সাংস্কৃতিক অনুষ্ঠান (লালন সন্ধ্যা) অনুষ্ঠিত হয়েছে।

১৭ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬ টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এসময় তিনি বলেন, ফকির লালন সাঁই কেবল একজন সাধক বা গীতিকার নন, তিনি ছিলেন মানবতার এক অসামান্য দার্শনিক। তাঁর দর্শন মানুষে মানুষে ভেদাভেদ ভুলে এক মানবিক সমাজ গঠনের আহ্বান জানায়। লালনের গানে সাম্প্রদায়িক সম্প্রীতি, সহনশীলতা ও ভালোবাসার বার্তা নিহিত রয়েছে। আজকের সমাজে তাঁর দর্শন ও শিক্ষা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রাসঙ্গিক।

তিনি আরও বলেন, লালন শিল্পী নয়, গানের মাধ্যমে সমাজ সংস্কারক, উনি অসাম্প্রদায়িক মানুষ। তরুণ প্রজন্মের উচিত লালনের জীবনবোধ থেকে শিক্ষা নিয়ে মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে এগিয়ে আসা। লালনের গান ও দর্শন আমাদের সংস্কৃতির মূলভিত্তি। তাঁর গান শুধু সুর ও ছন্দ নয়, মানুষের আত্মার মুক্তির এক দিকনির্দেশনা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব (পিপিএম)। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মইনুদ্দিন লিটন, কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক।
তাঁরা বলেন, লালনের দর্শন জাতি, ধর্ম, বর্ণ ও গোত্রের বিভাজন অতিক্রম করে মানবতার এক সার্বজনীন বার্তা বহন করে, যা আজকের সমাজে বিশেষভাবে প্রয়োজনীয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিনের সভাপতিত্বে, চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং সাংবাদিক এম আর ইসলাম বাবুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুরের বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মইনুদ্দিন লিটন, কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা কালচারাল অফিসার অদিতি সাহা, চাঁদপুর চেম্বার অফ কমার্স সভাপতি বাবু সুভাস চন্দ্র রায়, ডাঃ বিশ্বনাথ পোদ্দার, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাহিত্যিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে “লালন নামা” নাটকের অংশ বিশেষ পরিবেশন করা হয়।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:১৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
৮৮২ Time View