ছাত্রনেতা আশিকুর রহমান আশিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
মোঃ জাকির হোসেন,ফরিদগঞ্জ প্রতিনিধি: ছাত্রনেতা আশিকুর রহমান আশিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২অক্টোবর) বিকাল ৪টায়,বিক্ষোভ মিছিলটি ফরিদগঞ্জ বাজারের সড়ক মহাসড়ক পদক্ষিন করে থানা মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আশিকুর রহমান আশিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও বানোয়াট মামলা করা হয়েছে। তারা অবিলম্বে ওই মামলা প্রত্যাহারের দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, ছাত্রনেতা আশিকুর রহমান আশিকের বিরুদ্ধে দায়ের করা মামলা সঠিক তদন্তের মাধ্যমে পর্যালোচনা করে দ্রুত প্রত্যাহার করতে হবে।
এ সময় বক্তারা আরও বলেন, কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি না করে প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক ফজলুর রহমান, রাজু পাটোয়ারী, মোহাম্মদ সবুর হোসেন রুবেল, মোহাম্মদ আলী, শাওন পাঠ, পৌর ছাত্র দলের আহ্বায়ক আল আমিন মোল্লা, সদস্য আলামিন, সাইফুল ইসলাম, সুমন, রাশেদ, মইনুদ্দিন প্রমুখ।






















বাংলামোটরে মারধর-গুলি/ ৫০ হাজার টাকা চাঁদার দাবি থেকে ঘটনার সূত্রপাত