ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ানগরে ছাত্রলীগ নেতার ৮৫ বছর বয়স্ক অসুস্থ পিতাকে গ্রেফতার করেছে পুলিশ

সাংবাদিক

 জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি:  পিরোজপুরের জিয়ানগরে ছাত্রলীগ নেতার ৮৫ বছর বয়স্ক অসুস্থ পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল (২৮ সেপ্টেম্বর) সোমবার  সন্ধ্যার দিকে  উপজেলার কালাইয়া গ্রামের নিজ বাড়ি সংলগ্ন একটি দোকানের সামনে থেকে তাকে আটক করে ইন্দুরকানী থানা পুলিশ।

আটক হওয়া জয়নাল আবেদীন আলম মুন্সী জিয়ানগর উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ছগিরের পিতা এবং তিনি স্থানীয় ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।  স্থানীয় সূত্রে জানা যায়, আলম মুনশী সোমবার সন্ধ্যার দিকে বাসার বিদ্যুৎ বিল দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশে একটি দোকানের সামনে গিয়ে দাঁড়ান । এ সময় থানার এস আই মোহাম্মদ সানি  তাকে আটক করে থানায় নিয়ে যায়।

আটক আলম মুনশীর মেয়ে সাহিদা বেগম জানান,  ২০২৪ সালের ৫ই আগস্টর দিন সন্ধ্যার দিকে  তাদের বাড়িতে ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে আমার পিতা আলম মুন্সী ঢাকায় অবস্থান করেন।  ডায়াবেটিস, হার্টের অসুখ সহ বার্ধক্য জনিত অসুস্থতায় তিনি ঢাকায় দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

চলতি সেপ্টেম্বর মাসের শুরুর দিকে তিনি বাড়িতে আসেন।  তার নামে ২০২৪ সালের ৫ই আগস্টর আগে ও পরে কোন রাজনৈতিক মামলা ছিল না।  ইন্দুরকানী থানার ওসি মোহাম্মদ মোহাব্বত আলী জানান, আটক আলম মুন্সিকে ইন্দুরকানী থানার সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৫৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
৫০৬ Time View