ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার অনন্য দৃষ্টান্ত: ড্যাফোডিল ফাউন্ডেশন এর জীবিকা চাঁদপুর প্রকল্পের ৫ম পর্যায়ের উদ্বোধন প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ এসিল্যান্ডসহ কোনো কর্মীর ‘দেখা পাননি’ সচিব, ৮ জনকে শোকজ হিউম্যান রাইটস এলাইভ বরিশাল জেলা শাখার উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জিয়ানগরে উপজেলার নাম পরিবর্তন না করায় স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ আশুলিয়ায় গভীররাতে দোকানসহ বাসাবাড়িতে আগুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী এনসিটিবির বই ছাপানোয় সিন্ডিকেট, সময়ক্ষেপণ ও কৃত্রিম সংকট: শিক্ষার্থীদের হাতে মানসম্পন্ন বই পৌঁছানো নিয়ে শঙ্কা প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে বিমানবন্দরে শোডাউন নয়

“জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ” অনুষ্ঠান ফরিদগঞ্জে অনুষ্ঠিত

সাংবাদিক

মোঃ জাকির হোসেন, ফরিদগঞ্জ, চাঁদপুর প্রতিনিধি।।

নারী জাগরণ ও সমাজ পরিবর্তনের প্রতীক “জুলাই পুনর্জাগরণ”-এর মর্মবাণীকে ধারণ করে একটি মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে আজ সকাল ৯:৩০ মিনিটে ফরিদগঞ্জসহ দেশব্যাপী একযোগে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ” অনুষ্ঠিত হয়।

ফরিদগঞ্জ উপজেলার অনুষ্ঠানটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত
উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান এর সঞ্চালনায় এতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া।

সারা দেশের অনুষ্ঠানমালা কেন্দ্রীয়ভাবে ভার্চুয়ালি উদ্বোধন ও তত্ত্বাবধান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শারমীন এস মুরশিদ।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) এআরএম জাহিদ হাসান, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহআলম পিপিএম, জুলাই আন্দোলনে আহত ব্যক্তিগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী, নারী উদ্যোক্তা, এনজিও প্রতিনিধি, সমাজকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শপথ পাঠে অংশগ্রহণকারীরা একটি বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নিজেদের প্রতিজ্ঞাবদ্ধ করেন।
বক্তারা নারী নেতৃত্ব, সামাজিক সাম্য, নারী নির্যাতন প্রতিরোধ, এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর জোর দেন।

উপজেলা প্রশাসন, ফরিদগঞ্জ এর সার্বিক সহযোগিতায় উপজেলা সমাজসেবা কার্যালয় এ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি আয়োজন করে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই শপথ পাঠ অনুষ্ঠান শুধু একটি কর্মসূচি নয়, এটি একটি সামাজিক আন্দোলনের সূচনা—যা সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:২৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
৭৭২ Time View