ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টুঙ্গিপাড়া থানায় হামলায় ২১ কোটি টাকার ক্ষতি, আসামি ৮ হাজারের বেশি ১০ হাজার মানুষকে হত্যার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ টানা কমছে স্বর্ণের দাম: নেমেছে এক বছরের মধ্যে সর্বনিম্নে প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চান প্রধানমন্ত্রী ফের রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

টুঙ্গিপাড়া থানায় হামলায় ২১ কোটি টাকার ক্ষতি, আসামি ৮ হাজারের বেশি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র-গোলাবারুদ লুটের ঘটনায় প্রায় ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ৮ হাজার ২৬ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ও তদন্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।

মামলায় নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস সর্দার, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার এসআই কামরুল আহম্মেদ বাদী হয়ে মামলাটি করেন। এজাহারে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধ একটি দল বেআইনিভাবে থানায় প্রবেশ করে হামলা চালায়।

এ সময় হত্যার উদ্দেশ্যে মারধর করে সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের গুরুতর আহত করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়। পাশাপাশি সরকারি গাড়ি, থানা ভবন ও পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়।

মামলার বিবরণ অনুযায়ী, লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে একটি লাইট মেশিনগানের (এলএমজি) ১০০ রাউন্ড গুলি, আটটি ৭.৬২ চায়না রাইফেল ও ২৮১ রাউন্ড গুলি, ১১টি শটগান ও ৬৬৯টি রাবার কার্তুজ এবং দুটি গ্যাসগান ও ২৮টি গ্যাস সেল।

এ ছাড়া লুট হওয়া অস্ত্রের তালিকায় রয়েছে আটটি ৯ এমএম পিস্তল, ২২টি ম্যাগাজিন ও ১৯৮ রাউন্ড গুলি; একটি ৭.৬২ পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি এবং তিনটি সাবমেশিনগান (এসএমজি), ছয়টি ম্যাগাজিন ও ১৫০ রাউন্ড গুলি।

পুলিশের হিসাব অনুযায়ী, লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। সব মিলিয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা।

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা ছাড়াও দণ্ডবিধি ও অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানিয়েছেন, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:১১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
৫০০ Time View