ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টোয়াব নির্বাচন- ২০২৬ এ কনশাস রিলায়েন্স ফোরামের বিজয় এক দিন আগেই যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প–পেজেশকিয়ান আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অফ চাঁদপুরের ডিনার মিটিং অনুষ্ঠিত জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল জেডআরএফ’র বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান তোফায়েল আহমেদ মারা গেছেন ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত

টোয়াব নির্বাচন- ২০২৬ এ কনশাস রিলায়েন্স ফোরামের বিজয়

সাংবাদিক

দেশের পর্যটন খাতের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর নির্বাচনে মোহাম্মদ হানিফের নেতৃত্বাধীন কনশাস রিলায়েন্স ফোরাম বিজয় অর্জন করেছে। ১৬টি পদের মধ্যে ১৪টি পদে জয় লাভ করে প্যানেলটি। অপরদিকে, মো. তসলিম আমিন শোভনের নেতৃত্বাধীন টোয়াব অগ্রগামী ঐক্য জোট একটি পদে বিজয়ী হয় এবং একটি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছে মো. তামিম আহমেদ।

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মিলনায়তনে সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সাধারণ ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি সহ বিভিন্ন পদে ১৬ জন পরিচালক নির্বাচিত হন। বিনা প্রতিদ্ধন্দিতায় আরো ৪ জন পরিচালক নির্বাচিত হন। মোঃ জহির উদ্দিন, মোঃ মিজানুর রহমান, মোমিনুল ইসলাম আসিফ এবং মোঃ নাসির উদ্দিন বাদল বিনা প্রতিদ্ধন্দিতায় নির্বাচিত হন।

নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হানিফ। প্রথম সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ শাফাত উদ্দিন আহমেদ তমাল, সহ-সভাপতি-১ পদে মো. মঈনুল ইসলাম, সহ-সভাপতি-২ পদে জিয়াউর রহমান জাকির এবং অর্থ সম্পাদক (ডিরেক্টর-ফাইন্যান্স) পদে নির্বাচিত হয়েছেন জহির আহমেদ হেলাল।

এছাড়া আন্তর্জাতিক বিষয়ক পরিচালক পদে মো. ফিরোজুল ইসলাম, বাণিজ্য ও মেলা বিষয়ক পরিচালক পদে মো. আবুল বাসেত বাবু, আইন বিষয়ক পরিচালক পদে মো. রবিউল ইসলাম রবি, প্রিন্টিং ও প্রকাশনা বিষয়ক পরিচালক পদে মো. আবু রায়হান সরকার, প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক পরিচালক পদে নাঈমুল হাসান, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক পরিচালক পদে সৈয়দ মো. ইমতিয়াজ, সদস্য ও মানবকল্যাণ বিষয়ক পরিচালক পদে এ. বি. এম. জাকারিয়া (রাজিব) এবং সম্পত্তি ও সম্পদ বিষয়ক পরিচালক পদে শাকাওয়াত হোসাইন নির্বাচিত হয়েছেন।

পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন, মো. তামিম আহমেদ এবং মো. নুরুল আনোয়ার।

সংগঠনের মোট ভোটার ছিলেন ৪২৩ জন। এর মধ্যে ৪১০ জন সাধারণ ভোটার এবং ১৩ জন সহযোগী ভোটার। এবারের নির্বাচনে ৩৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

টোয়াবের এ নির্বাচনে আটাব, হাব, টিডাব, বিডি ইনবাউন্ড, ট্রিয়াবসহ পর্যটন খাতের বিভিন্ন সংগঠনের নেতারা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে এবং পৃথক তিন সদস্যের আপিল কমিশন অভিযোগ নিষ্পত্তির দায়িত্ব পালন করে।

কনশাস রিলায়েন্স ফোরামের এই বিজয়কে দেশের পর্যটন শিল্পের উন্নয়ন ও টোয়াবের কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:১৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
৫০৪ Time View