ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার অনন্য দৃষ্টান্ত: ড্যাফোডিল ফাউন্ডেশন এর জীবিকা চাঁদপুর প্রকল্পের ৫ম পর্যায়ের উদ্বোধন প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ এসিল্যান্ডসহ কোনো কর্মীর ‘দেখা পাননি’ সচিব, ৮ জনকে শোকজ হিউম্যান রাইটস এলাইভ বরিশাল জেলা শাখার উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জিয়ানগরে উপজেলার নাম পরিবর্তন না করায় স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ আশুলিয়ায় গভীররাতে দোকানসহ বাসাবাড়িতে আগুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

দারুল মাজিদ মাহমুদিয়া মাদ্রাসার তিন শিক্ষার্থী তিন গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার দারুল মাজিদ মাহমুদিয়া ৬ ডিসেম্বর শনিবার মাদ্রাসা খাদামাতুল উম্মাহ ইসলামী সংগঠনের আয়োজিত জেলাভিত্তিক ৭ম বার্ষিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তিনটি গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করেছে। মাদ্রাসার তিন শিক্ষার্থীর এ অর্জন প্রতিষ্ঠানটির সুনাম আরও উজ্জ্বল করেছে।

উল্লেখ্য, খাদামাতুল উম্মাহ ইসলামী সংগঠন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন, যা সামাজিক ও মানবিক সেবার পাশাপাশি ধর্মীয় খেদমতে কাজ করে আসছে। সংগঠনটির আয়োজনে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় চার গ্রুপে প্রায় দুই শতাধিক প্রতিযোগী অংশ নেয়।

এ প্রতিযোগিতায় দারুল মাজিদ মাহমুদিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের চমৎকার পারফরম্যান্স ব্যাপক প্রশংসা পায়।
পাঁচ পারা গ্রুপে মোহাম্মদ ফারহান, দশ পারা গ্রুপে মোঃ আশরাফ আলী এবং ত্রিশ পারা গ্রুপে হাফেজ আব্দুর রহমান দ্বিতীয় স্থান অর্জন করে।
প্রিন্সিপাল হাফেজ মাহমুদুল হাসান বলেন,
“তিনটি গ্রুপে আমাদের তিনজন শিক্ষার্থীর দ্বিতীয় স্থান অর্জন সত্যিই আনন্দের। কুরআন শিক্ষায় মান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতেই আমরা সবসময় চেষ্টা করি।”

তিনি আরও জানান,
“আগামী ২০ ডিসেম্বর আমাদের মাদ্রাসার পাঁচজন হাফেজ ছাত্রের পাগড়ি প্রদান উপলক্ষে বিশেষ মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিল শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে ইনশাআল্লাহ।”

শেষে তিনি আয়োজক কমিটি, শিক্ষক, অভিভাবক ও বিচারকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:৩৪:০১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
৬৬৫ Time View