ঢাকা , সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে বিএনপির সংসদ সদস্যের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: শফিকুর রহমান ‘জীবিত থাকার প্রমাণ দিতে লাইভে আসুন’, শেখ হাসিনাকে রাশেদ খাঁন বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে থানা-ট্রেন বন্ধ, আটকে ৫০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ সাভারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল ৩ বাস জুনে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে বাধার মুখে পুলিশ, ছাড়িয়ে নিল গ্রামবাসী

দেশ-বিদেশে তরুণদের কর্মসংস্থান সৃষ্টিই বিএনপির রাজনীতি: তারেক রহমান

সাংবাদিক

দেশ-বিদেশে দেশের তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টিই বিএনপির রাজনীতি বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতায় এ কথা বলেন তিনি।

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই আলোচনা সভার আয়োজন করে।

তারেক রহমান বলেন, স্লোগান নির্ভর রাজনীতি ফুরিয়ে এসেছে। শুধু প্রতিশ্রুতিই নয়, বাস্তবায়নের পরিকল্পনাও আছে বিএনপির।

তিনি বলেন, দেশ-বিদেশে দেশের তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টিই আমাদের রাজনীতি। প্রতিশোধ ও প্রতিহিংসা থেকে দূরে সরে সাহস নিয়ে এগিয়ে গেলে বাংলাদেশের সামনে সম্ভাবনার দুয়ার খুলে যাবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রযুক্তি বিশ্বে নিজেদের অস্তিত্ব রক্ষায় তরুণ-যুবকদের প্রযুক্তি শিক্ষায় দক্ষ হওয়ার বিকল্প নেই। বিএনপি তরুণদের প্রযুক্তি জ্ঞানে শিক্ষিত করে গড়ে তোলার জন্য যুগোপযোগী পরিকল্পনা গ্রহণ করেছে।

জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠায় সবার সহযোগিতা প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
১২৯৬ Time View