ধরলা নদীর ভাঙ্গন রোধে এলাকাবাসীর মানববন্ধন
পকুড়িগ্রামের ধরলা নদীর ভাঙন ঠেকাও চর গোরক মন্ডপ এলাকাবাসীকে বাঁচাও”এই স্লোগানে ফুলবাড়ীতে ধরলা নদীর ভাঙ্গন রোধ ও চর গোরক মন্ডপ এলাকা রক্ষার দাবিতে মানববন্ধন করেছে চর গোরক মন্ডপ ধরলা নদীর ভাঙ্গন কবলীত এলাকাবাসী।
২২ আগস্ট শুক্রবার দুপুরে চর গোরক মন্ডপ ধরলা নদীর পূর্বপাড়ে দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন এলাকাবাসী শাহাদত হোসেন, আব্দুল হালিম জাফর, গোলাম মাওলা, আজিজুল ইসলাম আজিজ, জাহিদ হাসান সহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, ধরলার ভাঙ্গনে এলাকার শত শত পরিবার বসতভিটা হারানোর ঝুঁকিতে রয়েছে। বহু জমি নদীগর্ভে বিলীন হয়েছে। দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা না নিলে শিক্ষা মসজিদ আবাদি জমি ঘর বাড়ী হুমকির মুখে পড়বে।
১নং নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হাছেন আলী বলেন, নদী ভাঙ্গনে চরবাসী নিঃস্ব হয়ে যাচ্ছে, এর আগে বহুবার পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে বলে তিন চার ধাপে প্রায় ৩৭০০জিও ব্যাগ ফেললেও ভাঙ্গন রোধ করা সম্ভব হয়নি।
এ সময় তারা নদী ভাঙ্গন রোধে জরুরি ভিত্তিতে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন।


















কিশোরগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এতিমখানার পুকুরে মাছের পোনা অবমুক্ত