ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সজীব ওয়াজেদ জয়ের আয়কর নথি জব্দের আদেশ আদালতের মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ৫০ দেশকে ‘গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব’ বানাতে জাপানের বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী/ ১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালুর কথা, নির্ধারিত সময়েই চালু হবে ৩৬ দিন পর চুয়েটে ক্লাস শুরু পুরাতন বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে ভাঙচুর সাফের টিকিটের দাম সর্বনিম্ন ১ হাজার টাকা, সমালোচনায় সমর্থক ও সাবেকরা আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁ সরকারি কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ সরকারি কলেজ ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে নওগাঁ সরকারি কলেজ ছাত্রদল।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় নওগাঁ জেলা ছাত্রদলের সার্বিক তত্ত্বাবধানে নওগাঁ সরকারি কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে থার্মাল ফগার মেশিনের মাধ্যমে মশক নিধনের পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা,সদস্য সচিব তাজুল ইসলাম তাজ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান বাদশা, নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রেদওয়ানুল ইসলাম রওনক এবং সাধারণ সম্পাদক সজীব হোসেন।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো পরিষ্কার করা হয়। ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও আশপাশের এলাকায় থার্মাল ফগার মেশিন দিয়ে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন,ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়ানো জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠান, আবাসিক এলাকা ও জনসমাগমস্থলে কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

তারা বলেন,কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচির ধারাবাহিকতায় জনস্বার্থে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তুলতে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তারা।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:২৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৬০৭ Time View