ঢাকা , শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে আইনমন্ত্রীর নির্দেশ ফরিদগঞ্জ সন্ত্রাসী গোষ্ঠী রিয়াদ বাহীনির অত্যাচারে অতিষ্ঠ এলাকায় বাসী চাঁদপুরস্থ কচুয়া উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির-২০২৬ কার্যকরী কমিটি গঠন এপেক্স ক্লাব অফ চাঁদপুরের ডিনার মিটিং অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন প্রবাসীদের ভালোবাসায় সিক্ত মাসুদ সাঈদী এমপি কুয়ালালামপুরে Istanbul Hotel & Resort Limited-এর সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের মালয়শিয়া রাষ্ট্র সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন ও প্রবাসীদের ভাবনা শীর্ষক আলোচনা সভা শোকের ছায়া হাজীগঞ্জে প্রবীণ রাজনীতিবিদ ও শিক্ষক মোঃ মিজানুর রহমান খানের ইন্তেকালে বাকিলাজুড়ে শোকের মাতম জাতীয় সংসদে সাবেক প্রতিমন্ত্রী সিনহার জানাজা, অংশ নিলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জের তিন আসনের সীমানা নিয়ে ইসির শুনানি ২৬ আগস্ট

তুষার খান, নারায়ণগঞ্জ প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে আগামী ২৬ আগস্ট (মঙ্গলবার) নারায়ণগঞ্জের তিনটি আসন নিয়ে শুনানি করবে নির্বাচন কমিশন (ইসি)। ওইদিন সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবন অডিটোরিয়ামে এ শুনানি অনুষ্ঠিত হবে। সোমবার (১৮ আগস্ট) নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

গত ৩০ জুলাই প্রকাশিত ইসির খসড়ায় নারায়ণগঞ্জের ৩, ৪ ও ৫ আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়। খসড়া অনুযায়ী সোনারগাঁও উপজেলা ও বন্দরের পাঁচটি ইউনিয়ন নিয়ে নারায়ণগঞ্জ-৩ আসন গঠন করা হয়েছে। অন্যদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সব ২৭টি ওয়ার্ডকে নারায়ণগঞ্জ-৫ আসনে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এতে সিদ্ধিরগঞ্জের নয়টি ওয়ার্ডকে নারায়ণগঞ্জ-৪ থেকে সরিয়ে নারায়ণগঞ্জ-৫ এ অন্তর্ভুক্ত করা হবে।

ইসির খসড়ায় নতুন সীমানা প্রস্তাবনা ঘিরে নারায়ণগঞ্জের রাজনৈতিক মহলে সমালোচনা ও আপত্তি উঠেছে। মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান অভিযোগ করেন, “কোথাও তিন লাখ, কোথাও সাড়ে পাঁচ লাখ ভোটার রেখে সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে।”

জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ বন্দরের অখণ্ডতা রক্ষায় বন্দরকে আলাদা আসন ঘোষণার দাবি তুলেছেন। সাবেক সংসদ সদস্য আবুল কালাম ও গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজনও বন্দরের বিভাজনের বিরোধিতা করেছেন।

এছাড়া যুবদল, স্থানীয় জনপ্রতিনিধি এবং নাগরিক সমাজের নেতারাও লিখিত আপত্তি জমা দিয়েছেন। বন্দর উপজেলাকে ভাগ করার প্রস্তাবের বিরুদ্ধে অন্তত ২০০ ব্যক্তির স্বাক্ষরসহ আপত্তিপত্র জমা পড়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, শুনানিতে কেবল গেজেটভুক্ত নীতিমালার ব্যত্যয় সংক্রান্ত আপত্তি বিবেচনা করা হবে। সময়সীমার বাইরে নতুন কোনো প্রস্তাব গ্রহণযোগ্য হবে না। শুনানিতে উপস্থিত হতে জাতীয় পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:১৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
১১২৯ Time View