ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যার বিচার দাবিতে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের মানববন্ধন মিরপুরে মধ্যরাতে কবরস্থানের নামফলক চুরি: মরদেহের কঙ্কাল কতটুকু নিরাপদ? শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে আইনমন্ত্রীর নির্দেশ ফরিদগঞ্জ সন্ত্রাসী গোষ্ঠী রিয়াদ বাহীনির অত্যাচারে অতিষ্ঠ এলাকায় বাসী চাঁদপুরস্থ কচুয়া উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির-২০২৬ কার্যকরী কমিটি গঠন এপেক্স ক্লাব অফ চাঁদপুরের ডিনার মিটিং অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন প্রবাসীদের ভালোবাসায় সিক্ত মাসুদ সাঈদী এমপি কুয়ালালামপুরে Istanbul Hotel & Resort Limited-এর সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের মালয়শিয়া রাষ্ট্র সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন ও প্রবাসীদের ভাবনা শীর্ষক আলোচনা সভা

নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলি, নিহত ৩

সাংবাদিক

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে কমপক্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৭ আগস্ট) স্থানীয় সময় ভোরে ক্রাউন হাইটস এলাকার ৯০৩ ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউতে অবস্থিত টেস্ট অফ দ্য সিটি লাউঞ্জের ভেতরে এ হামলা ঘটে। ঘটনাস্থল থেকে কমপক্ষে ৩৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে নিউইয়র্ক পুলিশ।

পুলিশ জানিয়েছে, নিহত তিন জনই পুরুষ। তাদের মধ্যে একজনের বয়স ২৭ বছর, আরেকজনের ৩৫ বছর, তবে বাকি একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।

পুলিশের ধারণা, হামলায় একাধিক বন্দুকধারী জড়িত থাকতে পারে, তবে সন্দেহভাজনদের কাউকে এখনও শনাক্ত করা যায়নি। তদন্তকারীরা ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন। ব্রুকলিন থেকে পাওয়া এক ভিডিও ফুটেজে দেখা গেছে, রেস্তোরাঁর ভেতরে রক্তে ভেজা মেঝে এবং ভাঙা কাঁচ পড়ে আছে, এসময় পুলিশ সদস্যরা প্রমাণ সংগ্রহ করছেন।

নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেসিকা টিশ ঘটনাটিকে ‘ভয়াবহ’ এবং ‘অসঙ্গতিপূর্ণ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘নিউ ইয়র্ক শহরে গত মাসে গুলিবর্ষণের ঘটনা এবং গুলিবিদ্ধের সংখ্যা ছিল সর্বনিম্ন পর্যায়ে। অথচ এ ধরনের একটি হামলা শহরের নিরাপত্তা পরিস্থিতিকে আবারও প্রশ্নের মুখে ফেলেছে।’

এ প্রসঙ্গে আগস্টের শুরুতে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছিল, ২০২৫ সালে এ পর্যন্ত ৪১২টি গুলিবর্ষণের ঘটনা রেকর্ড হয়েছে, যেখানে মোট ৪৮৯ জন গুলিবিদ্ধ হয়েছেন। সাম্প্রতিক হামলার পর নতুন করে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৫৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
১১৬৯ Time View