ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের পর সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ, ফুফুর কক্ষের বাক্সে মিলল শিশুর লাশ

সাংবাদিক

বান্দরবান সদর উপজেলায় তাইফা সুলতানা (৪) নামে এক শিশুকে হত্যার অভিযোগে তার ফুফু নারগিছ সুলতানাকে (৫২) আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নারগিছের কক্ষে তল্লাশি চালিয়ে একটি বাক্সের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে নারগিছ হত্যার দায় স্বীকার করেছেন।

সোমবার বিকেলে সুয়ালক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাইফা ওই এলাকার টিপু খানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে তাইফাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। এ সময় পরিবারের বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ দেখতে পায়, নারগিছ সুলতানা শিশুটিকে তাঁর কক্ষে নিয়ে যাচ্ছেন। পরে নারগিছের কক্ষে তল্লাশি চালিয়ে একটি বাক্সের ভেতর তাইফার মরদেহ পাওয়া যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে শিশুটিকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের এক আত্মীয় জানান, তাইফার বাবা টিপু খান দীর্ঘ কয়েক বছর বিদেশে ছিলেন। প্রবাসে আয় করা অর্থ দিয়ে ভাই-বোনদের নামে যৌথভাবে জমি কিনে দেন তিনি। দেশে ফেরার পর ভাই-বোনদের সঙ্গে ওই জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। প্রায় দুই মাস আগে টিপুর বড় বোন নারগিছ সুলতানা কারাগার থেকে জামিনে বের হন।

তাইফার বাবা টিপু খান বলেন, ‘আমার মেয়ের কী অপরাধ ছিল? তাকে এভাবে হত্যা করা হলো। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।’

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নারগিছ সুলতানাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:১২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
৫০৮ Time View