ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ঢাকা-১৭ আসনের ধর্মীয় উপাসনালয়ে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ছে লোডশেডিং আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী সাংবাদিকদের কার্ড ইস্যুর সফটওয়্যার তৈরি করবে নির্বাচন কমিশন ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী র‍্যাব বিলুপ্ত, এসআরবি বিল সংসদে পাস ‘স্থানীয় সরকার নির্বাচনে যেকোনো বৈধ প্রার্থীই লড়তে পারবেন’

পন্টিংকে ছাড়িয়ে টেন্ডুলকারকে ছোঁয়ার অপেক্ষায় রুট

সাংবাদিক

ওল্ড ট্র্যাফোর্ডে এক দুর্দান্ত ইনিংস খেললেন জো রুট। ফাইন লেগ দিয়ে আলতো ঠেলে দেয়া এক শটের পরই শুরু করলেন উদযাপন—বল সীমানা পেরোনোর আগেই যেন জানতেন, ইতিহাসের পাতায় আরেকটি নতুন অধ্যায় যোগ হতে যাচ্ছে তার নামে।

ভারতের বিপক্ষে চলমান টেস্টে রুট তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৩৮তম সেঞ্চুরি, যা তাকে নিয়ে গেছে শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারার পাশে। রুট এদিন ১৭৮ বলে পৌঁছান কাঙ্ক্ষিত শতকে, যা ছিল তার টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি।

এই শতকের মাধ্যমে রুট উঠে এসেছেন টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় চতুর্থ স্থানে। তার চেয়ে এগিয়ে এখন কেবল রিকি পন্টিং (৪১), জ্যাক ক্যালিস (৪৫) এবং ‘মাস্টার ব্লাস্টার’ শচীন টেন্ডুলকার (৫১)। লর্ডসে আগের টেস্টে ১০৪ রানের ইনিংস খেলা রুট ম্যানচেস্টারেও ব্যাট হাতে দেখিয়েছেন দুর্দান্ত ধারাবাহিকতা।

শুধু শতকই নয়, এই ইনিংসের মধ্য দিয়ে আরও কিছু কীর্তি গড়েছেন তিনি। রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও পন্টিংকে পেছনে ফেলে রুট এখন টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ২৮৬ ইনিংসে তার সংগ্রহ ১৩ হাজার ৩৭৯+ রান, যা দ্রাবিড়ের (১৩ হাজার ২৮৮), ক্যালিসের (১৩ হাজার ২৮৯) ও পন্টিংয়ের (১৩ হাজার ৩৭৮) এর চেয়ে বেশি।

ভারতের বিপক্ষে রুটের এটি দ্বাদশ টেস্ট সেঞ্চুরি, যা কোনো ব্যাটসম্যানের ভারতের বিপক্ষে সর্বোচ্চ। এই তালিকায় তার ঠিক পরেই রয়েছেন স্টিভ স্মিথ (১১), আর তৃতীয় স্থানে পন্টিং, ভিভ রিচার্ডস ও গ্যারি সোবার্স (৮ করে)। একটি নির্দিষ্ট দলের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায়ও রুট উঠেছেন তৃতীয় স্থানে। তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল সুনিল গাভাস্কার (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩) এবং স্যার ডন ব্র্যাডম্যানের (ইংল্যান্ডের বিপক্ষে ১৯)।

ওল্ড ট্র্যাফোর্ডে এটি রুটের দ্বিতীয় শতক। আর এই ইনিংসের পথেই তিনিই হয়েছেন এই মাঠে প্রথম ব্যাটার, যিনি টেস্টে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। এই মাঠে তিনি খেলেছেন মাত্র ২০ ইনিংস। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে রুটের সেঞ্চুরি এখন ৫৬টি (ওয়ানডেতে ১৮টি)। ফলে হাশিম আমলাকে ছাড়িয়ে তিনি এখন সর্বোচ্চ আন্তর্জাতিক সেঞ্চুরির তালিকায় ছয় নম্বরে। তার সামনে রয়েছেন ক্যালিস (৬২), সাঙ্গাকারা (৬৩), পন্টিং (৭১), কোহলি (৮২) এবং টেন্ডুলকার (১০০)।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:৪৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
১৩৪১ Time View