ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মন্ত্রিসভার বৈঠক/ ভ্যাট রিটার্নে আবারও মাসিক ব্যবস্থা চাঁদাবাজি, দখল নিয়ে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে আইনশৃঙ্খলা বেহাল: জামায়াত গুঁড়িয়ে দেওয়া স্বাস্থ্যকেন্দ্র পুনঃনির্মাণে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্তের প্রতিবাদে পাঁচলাইশ থানা জাসাসের বিক্ষোভ ও প্রতিবাদ সভা মানিকগঞ্জে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা। ভাওয়ালগড়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামসহ ডিবির অভিযানে গ্রেপ্তার ১ মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার আরমান গ্রেপ্তার

পরিবেশ ও প্রতিবেশ পুনরুদ্ধারে বান্দরবানে মাল্টি স্টেকহোল্ডার অ্যাডভোকেসি সভা

সাংবাদিক

মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি: পরিবেশ ও প্রতিবেশ পুনরুদ্ধার, টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনা এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানে মাল্টি-স্টেকহোল্ডার অ্যাডভোকেসি ও শিক্ষা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বান্দরবানের হোটেল হিলটন কনফারেন্স হল রুমে এ সভার আয়োজন করা হয়।

“Water Resource Management – Place Based Initiative” শীর্ষক এ কর্মসূচি World Vision Bangladesh-এর সহায়তায়, World Vision USA-এর অর্থায়নে এবং HF (Humanitarian Foundation) ও GRAUS (Gram Unnayan Sangathan)-এর বাস্তবায়নে পরিচালিত হচ্ছে। সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বান্দরবান এরিয়া সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার,পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.নুর হাসান,বান্দরবান বন বিভাগ বেতছড়া রেঞ্জ অফিসার মো. ইসরাইল, গ্রাম উন্নয়ন সংস্থা (গ্রাউস) প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ডাব্লিউ আরএম পিবিআই প্রজেক্ট ম্যানেজার কাজী গোলাম মুর্তুজা রাব্বী।

রাজবিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্য অং প্রু মারমা, রাজবিলা তংচঙ্গা পাড়া কারবারী সুধাংশু তংচঙ্গা,গ্রাউসের ডাব্লিউ আরএমও মো: মামুনুর রশীদ, Humanitarian Foundation উখাই ওয়াং, অরন্য সংস্থার M.H সিং ইয়োপা,ইয়াং লিডারশিপ প্রতিনিধি ডাউকি মারমা, গ্রাউসের ডাব্লিউ আরএমএফ মো: শহিদুল আলম’স উপকারভোগী পরিবার এবং World Vision ও GRAUS-এর প্রতিনিধিবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, স্থানীয় অংশীজন, উন্নয়নকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বক্তারা পাহাড়ি অঞ্চলে পানি সংকট মোকাবিলা, প্রাকৃতিক জলাধার সংরক্ষণ, প্রতিবেশ পুনরুদ্ধার এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ উদ্যোগ পরিবারের পানি সংরক্ষণের সক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাবে এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি পানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণে সমন্বিত উদ্যোগ গ্রহণ, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়ে মতামত তুলে ধরেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:১৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
৫১০ Time View