ঢাকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পূজামণ্ডপ পরিদর্শনে আজ রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সাংবাদিক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শনে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে তিন জেলার উদ্দেশে রওনা হবেন তিনি। চট্টগ্রামে কর্মসূচি শেষে রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সোমবার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রথমে রংপুর যাবেন। সেখানে রংপুর ধর্মসভা মন্দিরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এরপর রাজশাহী ও চট্টগ্রামে গিয়ে পূজামণ্ডপ পরিদর্শন এবং পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে তিন জেলাতেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সফর নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

চট্টগ্রামে চার স্তরের নিরাপত্তা
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে চট্টগ্রাম নগরীতে সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করা হয়েছে। সফর ঘিরে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির ২০ হাজারের বেশি সদস্য মোতায়েন থাকার কথা রয়েছে।

সন্ধ্যায় নগরীর জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর র‌্যাডিসন ব্লু হোটেলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি বলেন, দুর্গোৎসব উপলক্ষে দেশের কোনো প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর এবারই প্রথম। প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানাতে তাঁরা প্রস্তুত।

রাজশাহীতে পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভা
রাজশাহীতে প্রধানমন্ত্রী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাবেন। পরে বিকেল ৩টায় নগরীর মাদ্রাসা মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নগরীতে সড়ক সংস্কার, সড়ক বিভাজকে রং করা এবং সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।

প্রধানমন্ত্রীর কাছে রাজশাহী-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নীত করা, রাজশাহী-কলকাতা, রাজশাহী-ঢাকা ও রাজশাহী-চট্টগ্রাম রুটে সরাসরি ট্রেন চালু এবং রাজশাহী বিমানবন্দরে কার্গো বিমান চলাচলের ব্যবস্থা করাসহ বিভিন্ন দাবি তুলে ধরার প্রস্তুতি নিয়েছে স্থানীয় বিএনপি।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু প্রধানমন্ত্রীর জনসভাকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন।

রংপুরে উৎসবমুখর পরিবেশ
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রংপুর নগরীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্ণিল সাজে সাজানো হয়েছে রংপুর ধর্মসভা মন্দির। প্রধানমন্ত্রীর গাড়িবহরের চলাচল নির্বিঘ্ন করতে নজরদারি বাড়িয়েছে সিটি করপোরেশন।

জেলা প্রশাসক ইসরাত জাহান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। রংপুরে রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

এর আগে ঢাকায় পূজামণ্ডপ পরিদর্শন
এর আগে রোববার রাতে রাজধানীর মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান।

উল্লেখ্য, আজ মঙ্গলবার দুর্গাপূজার মহানবমী। আগামীকাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:০৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৫০২ Time View