ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় চিকিৎসাধীন যুবকের ওপর হামলা, অবস্থা আশঙ্কাজনক আমিন বাজার সাদুল্যাপুর ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য: উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ভয়াল ২৫ মার্চ আজ সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্টার আওয়ার্ড পেলেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো: জসিম উদ্দীন সিআইপি ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্যানটোনিক্স টাইগার রান ঢাকা ২০২৫: বাঘ সংরক্ষণে জনসচেতনতা তৈরির মহৎ প্রয়াস

সাংবাদিক

ইয়াছির আরাফাত, স্টাফ রিপোর্টার।।

বাংলার গর্ব, শক্তি ও সাহসিকতার প্রতীক বাঘ আজ বিলুপ্তির হুমকিতে। এই বিপন্ন প্রাণী ও তার আবাসস্থল সুন্দরবন রক্ষায় জনসচেতনতা গড়ে তুলতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজনে আগামী ২৬ জুলাই শনিবার ভোর ৫:৩০ মিনিটে হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী আয়োজন ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা ২০২৫’।

এই মহতী আয়োজনকে ঘিরে বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে চ্যানেল আই প্রাঙ্গণে এক বিশেষ প্রেস কনফারেন্স ও র‍্যালি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা ২০২৫’-এর জন্য প্রস্তুতকৃত টিশার্ট, ক্যাপ, মেডেল ও ব্যাগপ্যাক উন্মোচন করা হয়েছে।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এই ম্যারাথন প্রতিযোগিতা শুধুমাত্র একক্রীড়া ইভেন্ট নয়; বরং এর মূল লক্ষ্য বাংলার বাঘ এবং বিশ্বের প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবন সংরক্ষণে সমাজের সর্বস্তরে সচেতনতা সৃষ্টি করা।

উল্লেখ্য, সুন্দরবন শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত সম্পদ। এটি শুধু বাঘের আবাসস্থল নয়, বরং লক্ষ লক্ষ মানুষের জীবিকার উৎস এবং প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে এক প্রাকৃতিক রক্ষা কবচ।

‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা ২০২৫’ আয়োজনের মাধ্যমে তরুণ সমাজ ও নাগরিকদের মাঝে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা গ্রহণের বার্তা ছড়িয়ে দিতে চায় আয়োজক সংস্থা।

এটি শুধু একটি দৌড় নয়, বরং একটি পরিবেশ আন্দোলন—বাংলার বাঘ বাঁচানোর শপথ।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:৪৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
৭৩৩ Time View