ঢাকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বছর ঘুরে আবার এল খুশির ঈদ ঢাকায় ফোর্টিস হাসপাতালের উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাহাবুব মোল্লা সোহাগ নিজের মাকে বের করে ঘরে আগুন দিল মাদকাসক্ত ছেলে পাঠকপ্রিয়তা পেয়েছে শিহাব শহিদুলের ‘নগরঘড়ি ও সুবোধ’ কাইতচাইল যুব সংগঠনের উদ্যোগে প্রায় ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ৪ দফা দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন, প্রশাসনের নীরবতায় ক্ষোভ রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ ছুটি সত্ত্বেও সচিবালয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী আজ থেকে শুরু হচ্ছে ঈদের টানা সাত দিনের ছুটি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপি!

সাংবাদিক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সৃষ্ট পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সোয়া ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার দপ্তরের একজন কর্মকর্তা।

তিনি গণমাধ্যমকে বলেন, বৈঠকে তিন দল থেকে দুজন করে প্রতিনিধি অংশ নিয়েছেন।

বিএনপির প্রতিনিধি দলে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের দলের প্রতিনিধিত্ব করছেন। এনসিপির প্রতিনিধি দলে রয়েছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

গতকাল শুক্রবার ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হন। এ হামলার পর শুক্রবার সন্ধ্যায় যমুনায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডাকা ওই বৈঠকে তিনি সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন প্রধান উপদেষ্টা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৭:০২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
৫৯৪ Time View