ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতেই ঢাকায় ইউএসবিবিসি : রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন গৌরীপুরে মাস্টার মেসের মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন- ১৬ বাংলাদেশির মৃত্য এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ গাজীপুরে যুবদল নেতার ওপর সশস্ত্র হামলা, আহত ২: বিএনপির তীব্র নিন্দা কলমাকান্দায় আদিবাসী দিবস পালন কোটালীপাড়ায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ গোপালগঞ্জ জেলা বিটিএসএফের কমিটি ঘোষণা সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক শওকত হোসেন টাঙ্গাইলের গোপালপুরে মুনের বাজিমাত, শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ ৫ ক্যাটাগরিতে সেরা

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল তাসনিম জারার

সাংবাদিক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা তাসনিম জারা।

সোমবার (৫ জানুয়ারি) ইসির সংশ্লিষ্ট শাখায় তিনি এই আপিল আবেদন জমা দেন।

আবেদন জমা দেওয়ার পর তাসনিম জারা সাংবাদিকদের বলেন, ‘সাধারণ মানুষ চায় আমি নির্বাচনে লড়াই করি। তাই জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আমি শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাব।’

মনোনয়ন ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘আপিলে জয়ী হয়ে জনগণের জন্য নির্বাচনের মাঠে আসব।’

গত ৩ জানুয়ারি ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। সে সময় জারা জানিয়েছিলেন, ভোটারদের স্বাক্ষরে কিছু অসঙ্গতি বা দুজনের স্বাক্ষর নিয়ে সমস্যা থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীদের আপিল করার সুযোগ রয়েছে। ৫ জানুয়ারি সোমবার থেকে ৯ জানুয়ারি শুক্রবার পর্যন্ত নির্বাচন কমিশনে এই আপিল করা যাবে।

উল্লেখ্য, তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট গঠনের সিদ্ধান্তের প্রতিবাদে তিনি দল থেকে পদত্যাগ করেন। এরপর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:১১:০৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
৭৫৯ Time View