ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ: প্রতিকার চেয়ে থানায় মামলা দেবিদ্বার উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী ৩৩ সদস্য বিশিষ্ট সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক করতে চীনের আহ্বান বার কাউন্সিলের নির্বাচন স্থগিত কুমিল্লার দেবিদ্বারে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের ৬ হাজার পিস আতশবাজি জব্দ ফরিদগঞ্জে হিন্দু ধর্মাবলিদের বৈশাখী মেলা ও পূজা উদযাপিত নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা 

প্রেমের বিয়ে, শেষ পরিণতি ব্যাগবন্দি লাশ — সোনারগাঁয়ে রহস্যজনক মৃত্যু

বন্দর থানা প্রতনিধি, মুজাহিদুল ইসলাম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্যাগের ভেতর থেকে এক নারীর লা*শ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম সায়মা। দুই বছর আগে কুমিল্লার রায়হান নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে করেছিলেন তিনি। তবে এই বিয়ে উভয় পরিবারই মেনে নেয়নি। ফলে তারা ভাড়া বাসায় বসবাস করছিলেন।

নিহত সায়মার মামা খোকন শেখ সাগর বলেন, “আমার ভাগ্নি কুমিল্লার রায়হানকে ভালোবেসে বিয়ে করেছিল। কিন্তু দুই পরিবারের কেউই রাজি ছিল না। তাই তারা আলাদা থেকে সংসার করছিল। আমার দৃঢ় বিশ্বাস, স্বামী রায়হানই সায়মাকে শ্বাসরোধে হত্যা করে ব্যাগে ভরে লা*শ ফেলে গেছে। তাকে গ্রেপ্তার করতে পারলে হত্যাকাণ্ডের আসল রহস্য বেরিয়ে আসবে।”

এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, “মোড়ানো ব্যাগ থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সায়মা ও রায়হানের মধ্যে পারিবারিক ও আর্থিক বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ চলছিল। ঘটনার পর থেকে রায়হান পলাতক রয়েছে।

এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ বলছে, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৩৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
৮৭২ Time View