ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যার বিচার দাবিতে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের মানববন্ধন

ফরিদগঞ্জে মেয়ের জন্য পাত্র দেখতে গিয়ে বালুর ট্রাকের চাপায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবার

সাংবাদিক

মোঃ জাকির হোসেন ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি।।

চাঁদপুরের ফরিদগঞ্জে মেয়ের জন্য পাত্র দেখতে গিয়ে আসার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক ব্যক্তি।বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে ফরিদগঞ্জ-চাঁদপুর আঞ্চলিক সড়কের কালিরবাজার চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম দেলোয়ার হোসেন (৫৫)। তিনি ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামের গাইনের বাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুল লতিফ।

নিহতের ভাগনে সোহেল জানান, “আমার মামা দেলোয়ার হোসেনকে নিয়ে আমি মোটরসাইকেলে করে গিয়েছিলাম নয়ারহাট এলাকায়। সেখানে তাঁর বড় মেয়ে লামিয়ার জন্য পাত্র দেখতে যাই। ফেরার পথে ফরিদগঞ্জ লাইফ জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে একটি বালুর ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে মামা গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।”

প্রত্যক্ষদর্শী স্থানীয় যুবক আরমান বলেন, “ফরিদগঞ্জ থেকে চাঁদপুরমুখী একটি বালুর ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই চালকের পেছনে বসা আরোহী মারা যান।”

নিহতের পরিবার জানায়, দেলোয়ার হোসেন এক সময় সৌদি আরবে কাজ করতেন। প্রায় চার বছর আগে তিনি দেশে ফিরে কৃষিকাজে যুক্ত হন। তাঁর দুই মেয়ে—বড় মেয়ে লামিয়া এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে এবং ছোট মেয়ে অনিয়া সপ্তম শ্রেণিতে পড়ে। নিহত দেলোয়ার হোসেনের স্ত্রী বর্তমানে গর্ভবতী।

দুর্ঘটনার পর ফরিদগঞ্জ থানা পুলিশের এসআই আবু তাহের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:৩৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
৮০৮ Time View