ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে প্রশাসক মো. মোস্তাক মিয়া জুলাই বিপ্লব বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতে ইসলামীর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার অনন্য দৃষ্টান্ত: ড্যাফোডিল ফাউন্ডেশন এর জীবিকা চাঁদপুর প্রকল্পের ৫ম পর্যায়ের উদ্বোধন প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ এসিল্যান্ডসহ কোনো কর্মীর ‘দেখা পাননি’ সচিব, ৮ জনকে শোকজ হিউম্যান রাইটস এলাইভ বরিশাল জেলা শাখার উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জিয়ানগরে উপজেলার নাম পরিবর্তন না করায় স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ

ফুলবাড়ীতে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইস্কাফ জব্দ।

সাংবাদিক

 রনবীর রায় রাজ, ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি:- কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে। উদ্ধারকৃত এসব মাদকের মধ্যে রয়েছে ১২ কেজি গাঁজা ও ১১০ বোতল ইস্কাফ সিরাপ।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাশিপুর ও বালারহাট বিওপির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। রাত সাড়ে ১১টার দিকে কাশিপুর বিওপির একটি টহল দল উপজেলার দক্ষিণ অনন্তপুর এলাকায় মাদক চোরাকারবারিদের ধাওয়া করে। এসময় চোরাকারবারিরা পালিয়ে গেলে সেখান থেকে ১২ কেজি গাঁজা ও ১১০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই রাতে বালারহাট বিওপির সদস্যরা নোয়াখালীপাড়া সীমান্ত এলাকায় আরেকটি অভিযান চালান। বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন মাদক ব্যবসায়ীরা মালামাল ফেলে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে সেখান থেকেও পরিত্যক্ত অবস্থায় গাঁজা জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪২ হাজার ৩৫০ টাকা এবং ইস্কাফ সিরাপের মূল্য প্রায় ৪৪ হাজার টাকা। জব্দকৃত এসব মাদকদ্রব্য বর্তমানে বিজিবি ক্যাম্পে জমা রাখা হয়েছে। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং চোরাচালান দমনে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৫০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
৬৫২ Time View