ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান তোফায়েল আহমেদ মারা গেছেন ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু

বড়াইগ্রাম বনপাড়ায় বিএনপি’র পর্যবেক্ষণ ও সমন্বয় সভা, সাতটি মন্দিরে নির্বিঘ্নে পূজা উদযাপনের উদ্যোগ

নাটোর প্রতিনিধি

বনপাড়া পৌরসভার অন্তর্গত সাতটি মন্দিরে আসন্ন পূজা-উৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে একটি পূজা পর্যবেক্ষণ কমিটি গঠন ও কার্যক্রম বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

বুধবার বিকেলে স্থানীয় বিএনপি এবং পূজা উদযাপন পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে বনপাড়ায় এক আলোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বনপাড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব সরদার মোঃ রফিকুল ইসলাম। তিনি পূজা উপলক্ষে বিএনপির পর্যবেক্ষণ কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত হিসেবেও দায়িত্ব পালন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অধ্যাপক এম. লুৎফর রহমান। এ ছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি মন্দিরে একটি করে নজরদারি ও যোগাযোগ-দল নির্ধারণ করা হবে। পূজা পরিচালনা কমিটির হাতে ওই পর্যবেক্ষণ কমিটির তালিকা হস্তান্তর করা হয়েছে, যেখানে সংশ্লিষ্ট সদস্যদের দায়িত্ব সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে।

বক্তারা বলেন, “সম্প্রীতির বাংলাদেশে সকল ধর্মের মানুষ সমান মর্যাদায় তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা।” তারা আশ্বস্ত করেন, পূজা চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে বিএনপি স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তা প্রতিহত করবে।

সভায় আরও জানানো হয়, শুধু আশ্বাস নয়, বাস্তবায়নই হবে মূল লক্ষ্য। এ জন্য পরিবহন, নিরাপত্তা, দিকনির্দেশনা এবং প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করতেই এই পর্যবেক্ষণ কমিটি সক্রিয়ভাবে কাজ করবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:১৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
৮১৯ Time View