ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে আইনমন্ত্রীর নির্দেশ ফরিদগঞ্জ সন্ত্রাসী গোষ্ঠী রিয়াদ বাহীনির অত্যাচারে অতিষ্ঠ এলাকায় বাসী চাঁদপুরস্থ কচুয়া উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির-২০২৬ কার্যকরী কমিটি গঠন এপেক্স ক্লাব অফ চাঁদপুরের ডিনার মিটিং অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন প্রবাসীদের ভালোবাসায় সিক্ত মাসুদ সাঈদী এমপি কুয়ালালামপুরে Istanbul Hotel & Resort Limited-এর সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের মালয়শিয়া রাষ্ট্র সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন ও প্রবাসীদের ভাবনা শীর্ষক আলোচনা সভা শোকের ছায়া হাজীগঞ্জে প্রবীণ রাজনীতিবিদ ও শিক্ষক মোঃ মিজানুর রহমান খানের ইন্তেকালে বাকিলাজুড়ে শোকের মাতম জাতীয় সংসদে সাবেক প্রতিমন্ত্রী সিনহার জানাজা, অংশ নিলেন প্রধানমন্ত্রী

‘বাংলাদেশ আমাদের শত্রু রাষ্ট্র নয়’ বলল ভারতীয় বোর্ড

সাংবাদিক

বাংলাদেশি মোস্তাফিজুর রহমানের আইপিএলে খেলা নিয়ে দেশটির বেশ কিছু উগ্রতাবাদী গোষ্ঠী তীব্র বৈরিতা দেখাচ্ছে। বেশ কিছু ক্লিপ সামনে এসেছে, যাতে সরাসরি হুমকি দেওয়া হয়েছে তাকে। তবে সেসবকে খুব বেশি আমলে নিচ্ছে না বিসিসিআই। বরং জানাচ্ছে, বাংলাদেশ যেহেতু ভারতের শত্রু রাষ্ট্র নয়, সেহেতু মোস্তাফিজেরও আইপিএল খেলতে বাধা নেই।

২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক কিছুটা অস্বস্তিকর হয়ে পড়ে। এর প্রভাব খেলাধুলাতেও পড়ে। যদিও মোস্তাফিজ গেল মৌসুমে আইপিএলে খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। তবে আসন্ন আইপিএলের আগে পরিস্থিতিটা আরও ঘোলাটে হওয়ার ফলে এবার কলকাতা নাইট রাইডার্সে ডাক পাওয়া বাঁহাতি এই পেসারের খেলা নিয়ে শঙ্কা জাগে। তবে বিসিসিআই জানায়, বর্তমান নিয়মে মোস্তাফিজকে আইপিএল খেলতে বাধা দেওয়ার সুযোগ নেই।

আইপিএল ২০২৬ নিলামে কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয়। এই সিদ্ধান্তের পর ভারতের একাংশ সমর্থকের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ কেকেআরের ম্যাচ বয়কটের ডাক দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাও ছড়িয়ে পড়ে।

এই অবস্থায় বিসিসিআইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইনসাইডস্পোর্টকে বোর্ডের অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, ‘আমরা বুঝতে পারছি বিষয়টি সংবেদনশীল। আমরা কূটনৈতিক পরিস্থিতির দিকে নজর রাখছি এবং নিয়মিত সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার কোনো নির্দেশ সরকার দেয়নি। বাংলাদেশ শত্রু রাষ্ট্র নয়। তাই নিয়ম অনুযায়ী মোস্তাফিজের আইপিএল খেলতে কোনো বাধা নেই।’

এদিকে সোম নামে এক ব্যক্তি কঠোর মন্তব্য করে বলেন, মোস্তাফিজের মতো ক্রিকেটারদের ভারতের বিমানবন্দর থেকে বাইরে যেতে দেওয়া হবে না। তবে এসব মন্তব্যকে গুরুত্ব দেয়নি বিসিসিআই।

সব বিতর্কের মধ্যেও বিসিসিআইয়ের বার্তা পরিষ্কার। বর্তমান নিয়মে মোস্তাফিজুর রহমান আইপিএলে খেলতে বাধা নেই।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:২২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
৭৭৯ Time View