ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জেডআরএফ’র বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান তোফায়েল আহমেদ মারা গেছেন ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা

বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা নিতে গিয়ে প্রবাসীর মৃত্যু

মো: নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়া

বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর বাংলাদেশি প্রবাসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়া প্রবাসী লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চররোহিতা গ্রামের বাসিন্দা জনাব অরুণ, পিতা: সোলেমান হায়দার, মাতা: ছালেহা বেগম আজ আনুমানিক দুপুর ১:৩০ ঘটিকায় বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা এলাকায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

আজ সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় তিনি তার স্ত্রী মোসাম্মাৎ শাহানাজ শরীফসহ ট্রাভেল পারমিট সংগ্রহের জন্য হাইকমিশনে উপস্থিত হন। অসুস্থ থাকায় মানবিক বিবেচনায় তাৎক্ষণিকভাবে তার ট্রাভেল পারমিট ইস্যু করার প্রক্রিয়া শুরু করা হয়। পরবর্তীতে তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স ডাকা হয়; অ্যাম্বুলেন্সে উপস্থিত প্যারামেডিক নার্স তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি অবিলম্বে মালয়েশিয়ান পুলিশকে অবহিত করা হলে পুলিশ প্রয়োজনীয় প্রাথমিক তদন্তের পর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে।

মেডিকেল রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি তার মাইল্ড স্ট্রোক হয়েছিল। তিনি উচ্চ ডায়াবেটিসে ভুগছিলেন।
বাংলাদেশ হাইকমিশন মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। মরদেহ দ্রুত দেশে প্রেরণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:০০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
৬১৮ Time View