ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলামোটরে মারধর-গুলি/ ৫০ হাজার টাকা চাঁদার দাবি থেকে ঘটনার সূত্রপাত টিএইচই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষে এআইইউবি বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন আশুলিয়ায় শ্রমিকদল নেতার বাসায় হামলা, গুলিবিদ্ধসহ আহত ৬ সাভারে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মিরপুরে সরকারি আবাসিক ভবনের লিফট ছিঁড়ে শিশুসহ আহত ৩ ৯ গোলের হারের পর নাইটক্লাবে সাদ-সোহেলের ছবি নিয়ে প্রশ্ন বাজারে শীতের আগাম সবজিতে উত্তাপ, কাঁচা মরিচে স্বস্তি ঝড়-বৃষ্টির নতুন পূর্বাভাস, পাঁচ দিন থাকতে পারে বৃষ্টি মিড-এর প্রতিবেদন/ তিন মাসে ১৬২ সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার

বাংলামোটরে মারধর-গুলি/ ৫০ হাজার টাকা চাঁদার দাবি থেকে ঘটনার সূত্রপাত

সাংবাদিক

রাজধানীর বাংলামোটরে চাঁদা দাবি, মারধর ও গুলি ছোড়ার অভিযোগে করা মামলায় যুবদলের বহিষ্কৃত নেতা ফেরদৌস আহমেদ সাইমনসহ চারজনকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সাইমনকে চার দিন এবং অপর তিন আসামিকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এই আদেশ দেন। রিমান্ডে নেওয়া অপর তিনজন হলেন– সাইমনের ভাই ওমর (৩২) এবং তাদের সহযোগী মোর্শেদ (২৫) ও মো. শাওন (২৫)।

বিকেলে চার আসামিকে আদালতে হাজির করে হাতিরঝিল থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই মো. নাসিম প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

মামলার এজাহারে বলা হয়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলামোটরের নিউ ইস্কাটন এলাকায় একটি বাসার সামনে মো. সোহানের পথরোধ করেন আসামিরা। এ সময় সাইমন তাঁর কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে সাইমন আগ্নেয়াস্ত্র বের করে সোহানকে ভয় দেখান। একপর্যায়ে পিস্তলের বাঁট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। অন্য আসামিরাও তাঁকে মারধর করেন। পরে সাইমন ফাঁকা গুলি ছুড়লে স্থানীয় লোকজন এগিয়ে আসে। এরপর আসামিরা সেখান থেকে চলে যায়।

আহত সোহান কাছের একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নেন। পরে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার সময় তাঁর ভগ্নিপতি মোক্তার হোসেন সেখানে উপস্থিত হন। অভিযোগ রয়েছে, তখন সাইমনসহ অন্যরা মোটরসাইকেলে এসে আবার সোহানকে মারধর করার চেষ্টা করেন। বাধা দিলে মোক্তারকেও মারধর করা হয়।

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়েছে, ওই সময় সাইমন পিস্তল দিয়ে পরপর তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা পালানোর চেষ্টা করে। পালানোর সময় সাইমনকে এবং পরে কয়েকজনকে আটক করা হয়। খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। পরে সোহান বাদী হয়ে হাতিরঝিল থানায় মামলা করেন। মামলায় সাইমনসহ চারজনকে আসামি করা হয়েছে।

পুলিশের রিমান্ড আবেদনে আরও বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া আসামিরা সংঘবদ্ধ চাঁদাবাজ ও সন্ত্রাসী দলের সক্রিয় সদস্য বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত, পলাতকদের গ্রেপ্তার এবং মামলার বিভিন্ন বিষয় যাচাই করতে তাদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন। সাইমন ও অন্যদের বিরুদ্ধে হাতিরঝিল ও কলাবাগান থানায় বিভিন্ন মাদক আইনের মামলাও রয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:১২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
৫০২ Time View