ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যার বিচার দাবিতে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের মানববন্ধন

বান্দরবানে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা

সাংবাদিক

মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার।।

বান্দরবান জেলায় পাসের হার উল্লেখযোগ্যভাবে কমলেও বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। এবারও জেলায় সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজে ৪২ জন। এ শিক্ষা প্রতিষ্ঠানে ১৫৩ জন পরীক্ষার্থীদের মধ্যে ১৪৮ জন পাশ করেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে বান্দরবান জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এতথ্য জানান।
জেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্যমতে, এ বছর এসএসসি, মাদ্রাসা ও কারিগরি বিভাগ মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ৪ হাজার ৯২৩ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৯৬৮ জন। পাসের হার দাঁড়িয়েছে ৬০.২৮ শতাংশ, যা গত বছরের ৭২.৭৫ শতাংশ থেকে প্রায় ১২ শতাংশ কম।
তবে আশার কথা হচ্ছে, এ বছর জিপিএ-৫ পেয়েছে ১৩৯ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় ৩৯ শতাংশ বেশি (২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিল ১০০ জন)।
স্কুলভিত্তিক এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করেছে ৪ হাজার ১ শত ৬৯ জন শিক্ষার্থীর। উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৪শত ৬৯ জন ও জিপিএ-৫ পেয়েছে ১৩৪ জন। এবার স্কুলের পাসের হার ৫৯ দশমিক ২২ শতাংশ। যা গত বছরের তুলনায় চেয়ে ২.৫ শতাংশ কমেছে।
মাদ্রাসা ভিত্তিক এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করেছে ৪৩৯ জন উত্তীর্ণ হয়েছে ৩০৯ জন ও জিপিএ-৫ পেয়েছে ৩ জন। যার পাশের হার ৭০ দশমিক ৮ শতাংশ। যা গত বছরে তুলনায় পাশের হার কমেছে ১০ শতাংশ।
কারিগরি শিক্ষা বিভাগের পরীক্ষায় অংশ নিয়েছে ৩১৫ জন, উত্তীর্ণ হয়েছে ১৯০জন ও জিপিএ-৫ পেয়েছে ২ জন। যা পাশের হার ছিল ৬০ দশমিক ৩১ শতাংশ। গত বছরে তুলানায় পাশের হার কমেছে ১৭শতাংশ।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ ফরিদ উদ্দিন ভুঁইয়া বলেন“গত বছরের তুলনায় এ বছর পাসের হার অনেক কম। তবে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এর পেছনে একাধিক কারণ রয়েছে। অভিভাবকরা সন্তানের পড়ালেখার প্রতি নজরদারি করছেন না, মোবাইল ব্যবহারের কারণে শিক্ষার্থীরা পড়ালেখা থেকে সরে যাচ্ছে। এছাড়া, দুর্গম এলাকায় শিক্ষকের সংকটও অন্যতম কারণ।”
তিনি আরও বলেন,“শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সচেতন হতে হবে এবং শিক্ষকদেরও পাঠদানে আরও মনোযোগী হতে হবে। তবেই পাহাড়ের শিক্ষা ব্যবস্থায় উন্নতি আসবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৭:৫৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
৭৪৮ Time View