ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার অনন্য দৃষ্টান্ত: ড্যাফোডিল ফাউন্ডেশন এর জীবিকা চাঁদপুর প্রকল্পের ৫ম পর্যায়ের উদ্বোধন প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ এসিল্যান্ডসহ কোনো কর্মীর ‘দেখা পাননি’ সচিব, ৮ জনকে শোকজ হিউম্যান রাইটস এলাইভ বরিশাল জেলা শাখার উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জিয়ানগরে উপজেলার নাম পরিবর্তন না করায় স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ আশুলিয়ায় গভীররাতে দোকানসহ বাসাবাড়িতে আগুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী এনসিটিবির বই ছাপানোয় সিন্ডিকেট, সময়ক্ষেপণ ও কৃত্রিম সংকট: শিক্ষার্থীদের হাতে মানসম্পন্ন বই পৌঁছানো নিয়ে শঙ্কা প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে বিমানবন্দরে শোডাউন নয়

ভোলায় যুবশক্তির উদ্যোগে রাস্তা মেরামত – সামাজিক দায়িত্ব পালনের উজ্জ্বল দৃষ্টান্ত

সাংবাদিক

আজ ৫ই জুলাই শনিবার বেলা ১১টায়, যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘের উদ্যোগে পশ্চিম ইলিশা গোলদার বাড়ি সংলগ্ন ক্ষতিগ্রস্ত রাস্তার মেরামত কাজ সম্পন্ন করা হয়। দীর্ঘদিন ধরে রাস্তাটি ভাঙাচোরা ও ধুলাবালিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এলাকাবাসীর দুর্ভোগের সীমা ছিল না।

মানবিক দায়বদ্ধতা থেকে সামাজিক উদ্যোগ হিসেবে সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে রাস্তাটি সংস্কারের কাজ হাতে নেন। সকাল থেকে সংগঠনের স্বেচ্ছাসেবকরা নিজ হাতে কাজ করেন এবং রাস্তা চলাচলের উপযোগী করে তোলেন। এ উদ্যোগকে এলাকাবাসী আন্তরিকভাবে স্বাগত জানায় এবং যুবশক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রভাষক জাকির হোসেন এবং কর্মীবৃন্দ—মেহেদী হাসান নোয়াব,মোঃ মাহে আলম,রিয়াজ ফরাজী, আব্দুল্লাহ আল মামুন, আরিফ, আক্তার, সিয়াম, শান্ত, ইমন, শাকিল সহ অনেকে।

উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আক্তার হোসেন আমাদের কে জানান,যুবশক্তির এই উদ্যোগ শুধুমাত্র রাস্তা মেরামতের একটি কাজ নয়, বরং সমাজের প্রতি তরুণ প্রজন্মের দায়িত্ববোধ, ঐক্য এবং নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ভবিষ্যতেও সংগঠন এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কাজে নিজেদের নিয়োজিত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:০০:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
৯৪৬ Time View