ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যার বিচার দাবিতে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের মানববন্ধন

মরহুম তোফাজ্জল হোসেন স্মৃতি মিনি বার ফুটবল টুর্নামেন্ট–২০২৫, দ্বিতীয় দিনের খেলায় দি রয়েল ক্লাবের দাপুটে জয়

মোঃ জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি এলাকায় চলমান “মরহুম তোফাজ্জল হোসেন স্মৃতি মিনি বার ফুটবল টুর্নামেন্ট–২০২৫”-এর দ্বিতীয় দিনের খেলাটি অনুষ্ঠিত হয় শনিবার বিকেলে।

দিনের উত্তেজনাপূর্ণ এই ম্যাচে মুখোমুখি হয় ব্রাদার্স স্পোর্টিং ক্লাব বনাম দি রয়েল ক্লাব। খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ প্রতিদ্বন্দ্বিতা উপহার দেয়। প্রথমার্ধে উভয় দলই গোলের বেশ কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা পায়নি কেউ।

দ্বিতীয়ার্ধে খেলায় দারুণ ছন্দে ফিরে আসে দি রয়েল ক্লাব। ম্যাচের ৩৫ ও ৪৫ মিনিটে টানা দুটি গোল করে তারা এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে ২–০ গোলে জয় নিশ্চিত করে।

খেলায় অসাধারণ পারফরম্যান্সের জন্য দি রয়েল ক্লাবের সোনেট নির্বাচিত হন “ম্যান অব দ্য ম্যাচ”।

খেলা শেষে টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্যরা বলেন,

“খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখাই এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য।”

আগামীকাল অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলা, যেখানে আরও দুটি শক্তিশালী দল মাঠে নামবে।

ম্যাচের ফলাফল:
ব্রাদার্স স্পোর্টিং ক্লাব – ০
দি রয়েল ক্লাব – ২

বিজয়ী দল: দি রয়েল ক্লাব
ম্যান অব দ্য ম্যাচ: সোনেট (দি রয়েল ক্লাব)

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:৩০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
৭৬৮ Time View