ঢাকা , মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান তোফায়েল আহমেদ মারা গেছেন ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় যুক্ত হচ্ছে ফিঙ্গার প্রিন্ট-আঙুলের ছাপ

মো:নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়া

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় যুক্ত হচ্ছে আঙুলের ছাপ। যাতে কোন ভাবে ভুয়া মেডিকেল বা জালিয়াতি করতে না পারে ।

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা পদ্ধতিতে বড় ধরনের সংস্কার আনা হচ্ছে। জালিয়াতি রুখতে স্বাস্থ্য পরীক্ষায় বায়োমেট্রিক যাচাইকরণ তথা আঙুলের ছাপভিত্তিক শনাক্তকরণ ব্যবস্থা চালু করা হচ্ছে। শনিবার (২০ সেপ্টেম্বর) এক ঘোষণায় বিষয়টি জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডা. জুলকেফলি আহমদ।

সম্প্রতি স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, কিছু অসাধু চক্র অসুস্থ বিদেশি কর্মীদের হয়ে সুস্থ ব্যক্তিদের দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছে। এর প্রেক্ষিতে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং মেডিকেল এক্সামিনেশন মনিটরিং এজেন্সি (ফোমেমা) যৌথভাবে নতুন পদক্ষেপ গ্রহণ করছে।

এখন থেকে বায়োমেট্রিক যাচাইকরণ তথা আঙুলের ছাপ-ভিত্তিক শনাক্তকরণ পদ্ধতি ব্যবহার করা হবে এবং সন্দেহজনক এক্স-রে রিপোর্টগুলো পর্যালোচনা করা হবে। স্বাস্থ্যমন্ত্রী ডা. জুলকেফলি আহমদ বলেন, ‘আমাদের কঠোর স্ক্রিনিং প্রক্রিয়ার কারণে কেউ প্রতারণা করে পার পাবে না।’

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:২৪:২২ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
৮৩৯ Time View