মুরাদনগরের যাত্রাপুরে চেয়ারম্যান পদে আলোচনায় প্রবাসী ব্যবসায়ী কামরুল হাসান সোহেল
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
মুরাদনগর: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলার ১০ নম্বর যাত্রাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় উঠে এসেছেন সৌদি আরব প্রবাসী তরুণ ব্যবসায়ী কামরুল হাসান ভূঁইয়া সোহেল। সামাজিক কর্মকাণ্ড ও সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগের কারণে তাকে ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
কামরুল হাসান ভূঁইয়া সোহেল যাত্রাপুর গ্রামের ভূঁইয়া বাড়ির সুবেদার নজরুল ইসলাম ভূঁইয়ার ছেলে। সৌদি আরবে ব্যবসা করে সফলতা অর্জনের পাশাপাশি দেশের মানুষের জন্য বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তিনি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক বছর ধরে ব্যবসার পাশাপাশি দেশে এসে যাত্রাপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে গণসংযোগ করছেন কামরুল হাসান সোহেল। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশে তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা শুনছেন।
স্থানীয়দের দাবি, দরিদ্র মানুষের সহায়তা, সুপেয় পানির জন্য টিউবওয়েল স্থাপন, খানাখন্দ সড়ক সংস্কারে সহযোগিতা, অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা, গৃহ নির্মাণে সহযোগিতা, অসুস্থদের চিকিৎসায় আর্থিক সহায়তা, শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা ও উপহার সামগ্রী বিতরণসহ নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন তিনি। পাশাপাশি মসজিদ-মাদ্রাসা, ঈদগাহ ও কবরস্থানে অনুদান এবং স্কুল-মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণও করেছেন বলে জানান স্থানীয়রা।
নির্বাচনের সময়সূচি ঘোষণার পর থেকেই যাত্রাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে তরুণ প্রজন্মের একটি অংশ তাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে আগ্রহী বলে দাবি স্থানীয়দের।
স্থানীয় ভোটারদের ভাষ্য, নম্র, ভদ্র ও মিষ্টভাষী হিসেবে কামরুল হাসান সোহেলের আলাদা পরিচিতি রয়েছে। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগ এবং সামাজিক কর্মকাণ্ড তাকে অন্যদের তুলনায় এগিয়ে রেখেছে বলেও মনে করেন তারা।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, কামরুল হাসান দীর্ঘদিন ধরে মানুষের পাশে আছেন। তিনি এলাকার মানুষের সঙ্গে মিশেছেন এবং বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করেছেন। তাই এবার তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান অনেকেই।
তবে শেষ পর্যন্ত নির্বাচনে কে প্রার্থী হচ্ছেন এবং ভোটাররা কাকে বেছে নেবেন, তা নির্ধারণ হবে নির্বাচনী মাঠের চূড়ান্ত প্রচার-প্রচারণা ও ভোটের মাধ্যমে। স্থানীয়দের প্রত্যাশা, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের হাতেই যাত্রাপুর ইউনিয়নের দায়িত্ব তুলে দেওয়া হবে।

























মুরাদনগরের যাত্রাপুরে চেয়ারম্যান পদে আলোচনায় প্রবাসী ব্যবসায়ী কামরুল হাসান সোহেল