রংপুরের ধর্মসভা মন্দিরে ১০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী
হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে রংপুরের ধর্মসভার রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মন্দির কমিটির হাতে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শনে এসে ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরে তিনি প্রবেশ করে কুশলাদি বিনিময়ের পরে অনুদানের চেক হস্তান্তর করেন।
এর আগে সড়কপথে ‘সবার আগে বাংলাদেশ’ বাসে করে ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপে এসে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান মন্দির কমিটি সদস্যসহ বিএনপির নেতারা।
প্রধানমন্ত্রী পূজামণ্ডপে প্রবেশ করে পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাত নেড়ে হিন্দু সম্প্রদায়ের উপস্থিত লোকজনকে শুভেচ্ছা জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম রংপুর সফর।
রংপুরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সেখান থেকে প্রধানমন্ত্রী রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন।






















ডালিম নাকি আপেল, হার্টের জন্য কোনটি উপকারী?