ঢাকা
,
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড, নিষিদ্ধ হলেন ভিনিসিয়ুস
মোদি-শাহকে চ্যালেঞ্জ করে নতুন কর্মসূচি ঘোষণা বিক্ষোভকারীদের
ফেসবুকে পরিচয়ের ১৭ দিনেই কক্সবাজার যায় তাজমিন, ফেরার পথে হত্যাকাণ্ড
মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লির পুলিশ
রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা
পর্তুগাল দলে সাময়িক নিষিদ্ধ রোনালদো
যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ১৬ অক্টোবর
সাংবাদিক আমির খসরু আর নেই
বিএনপির সংসদীয় দলের সভা ডাকলেন তারেক রহমান
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার দায় স্বীকার করে অটোরিকশা চালকের জবানবন্দি
রাণীশংকৈলে ওয়ার্কার্স পার্টি নেতা তৈমুরের ইন্তেকাল।
আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও জেলা সদস্য তৈমুর হোসেন(৬৯)গতকাল বুধবার দুপুরে পৌর শহরের নিজ বাসায় ইন্তেকাল করেন।
(ইন্না লিল্লাহি…. রাজিউন) তিনি পক্ষাঘাত জনিত রোগে ভূগছিলেন। তিনি রাণীশংকৈল ক্ষুদ্র বণিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, রাণীশংকৈল সংগীত বিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক, কুলিক নাট্য সংস্থা ও বৈশাখি মেলার উপদেষ্টা ছিলেন। পরদিন সকালে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে তাঁর জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযায় বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ও ব্যবসায়িক নেতাসহ বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন। পরে পাঁচপীর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন। তার মৃত্যুতে জেলা ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।



























প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড, নিষিদ্ধ হলেন ভিনিসিয়ুস