ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যার বিচার দাবিতে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের মানববন্ধন

রাণীশংকৈলে নদী থেকে মহিলার মরদেহ উদ্ধার।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদী থেকে জরিনা বেগম(৫৫) নামে এক মহিলার মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় রাণীশংকৈল পৌর শহরের অদুরে জয়কালী বাজারের পাশে কুলিক নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত জরিনা বেগম পাশ্ববর্তী হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের দক্ষিণ আটঘরিয়া গ্রামের  বদরুল ইসলামের স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে দিকে জয়কালী বাজারের পাশে কুলিক নদীতে ভাসমান অবস্থায় একটি অজ্ঞাতনামা ব্যক্তির লাশ দেখতে পান স্থানীয়রা। পরে দু’জন ভ্যানচালক অন্যদের সহযোগিতায় লাশটি উদ্ধার করে বাজারের পাশে রাখেন। এসময় থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে লোকজন দ্বারা উদ্ধারকৃত মহিলার লাশ দেখতে পান। তবে এই মহিলাকে  এলাকায় মাঝে মাঝে ভিক্ষা করতে দেখা গেছে বলে উপস্থিতদের কেউ কেউ জানান।

মৃতার ভাজিতা রুহুল আমিন জানান, তার চাচী জরিনা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভূগছিলেন। হয়তো নদীতে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত পানিতে তলিয়ে যেতে পারেন তিনি। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।আজই(রবিবার)  মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:২৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
৭৮২ Time View