ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যার বিচার দাবিতে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের মানববন্ধন

রাণীশংকৈলে বালু উত্তোলনের সময় গর্তে পড়ে শিশুর মৃত্যু।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও প্রতিনিধি :- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার সময় গর্তে পড়ে  শায়ন (৮) এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শায়ন উত্তরগাও গ্রামের রবিউল ইসলামের ছেলে। সে রাউতনগর আদর্শ কিন্ডারগার্টেন স্কুলের ছাত্র ছিল। রবিবার (২৪ আগষ্ট) দুপুরে হোসেনগাঁও ইউনিয়নের উত্তরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার উত্তরগাঁও গ্রামে কুলিক নদীতে পানি উন্নয়ন বোর্ড ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে জিও ব্যাগ দিয়ে নদীর পাড় বাঁধার কাজ করছিল। সেখান থেকে ইউএনও বালু কিনে রামরায় দিঘি বিনোদন পার্ক উন্নয়নের কাজ করছিলেন। স্থানীয়রা জানায়, ঘটনার দিন শায়ন সেখানে ড্রেজার দেখতে গিয়েছিল।এক সময় হঠাৎ তার পা পিছলে গিয়ে সে  নদীর পানিতে পড়ে তলিয়ে যায়।

আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  ছেলের এমন মৃত্যুতে বাবা রবিউল ইসলাম ও পরিবার শোকে আচ্ছন্ন হয়ে পড়েছে। এব্যাপারে ইউএনও শাফিউল মাজলুবিন রহমান বলেন, রামরায় বিনোদন পার্কের উন্নয়নে আমি পানি উন্নয়ন বোর্ডের কাছে বালু কিনে নিয়ে কাজ করছি।

গত তিনদিন ধরে কাজ হচ্ছে আজ হঠাৎ সেখানে একটি শিশু পড়ে গিয়ে  মারা গেছে। বিষয়টি দুঃখ জনক। জেলা ও উপজেলা  প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন,  এনিয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:১৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
৮২৫ Time View