ঢাকা , সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে বিএনপির সংসদ সদস্যের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: শফিকুর রহমান ‘জীবিত থাকার প্রমাণ দিতে লাইভে আসুন’, শেখ হাসিনাকে রাশেদ খাঁন বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে থানা-ট্রেন বন্ধ, আটকে ৫০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ সাভারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল ৩ বাস জুনে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে বাধার মুখে পুলিশ, ছাড়িয়ে নিল গ্রামবাসী

রাণীশংকৈলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক

 আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার ৩ সেপ্টেম্বর বিকেলে পৌর শহরে এক বর্ণাঢ্য র ্যালি বের করা হয় পরে চৌরাস্তা মোড়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান। গেস্ট অব অনার ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কামাল আহমেদ। এ ছাড়াও অনুষ্ঠানে বিএনপির অঙ্গ সংগঠনের ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো বক্তব্য দেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদুন্নবী বিশ্বাস পান্না, নূরন্নবী,খলিলুর রহমান ও আলাউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান মনি,  সাংগঠনিক সম্পাদক আনছারুল ইসলাম, বিএনপি নেতা হামিদুর রহমান প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক জিয়ার প্রতি শ্রদ্ধা জানান এবং বিএনপি প্রতিষ্ঠায় ও দল পরিচালনায় তাঁদের অবদানের কথা তুলে ধরেন।

এইসাথে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে বিএনপির কার্যক্রমকে আরো জোরদার করার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান। সভা সঞ্চালনা করেন- পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:৩৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
৯২০ Time View