রাণীশংকৈলে বেসরকারি শিক্ষকদের বিক্ষোভ-মিছিল ও সমাবেশ।
আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার ১৫ অক্টোবর বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা তাদের বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবিতে এক বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছেন।এদিন সকাল ১১টায় কেন্দ্রীয় হাই স্কুল মাঠ থেকে কয়েক শত শিক্ষক-শিক্ষিকার এক বিরাট মিছিল বের করা হয়।
বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবিতে শ্লোগান দিয়ে মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে তারা শিবদিঘিতে উপজেলা পরিষদের মেইন গেটের সামনে সমাবেশ করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য ও ঠাকুরগাও-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাহিদুর রহমান। গেস্ট অব অনার উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও ঠাকুরগাও-৩ সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মাস্টার, বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও-৩ বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী প্রমুখ বক্তব্য দেন। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন- অধ্যাপক জুলফিকার আলি ভুট্টো, প্রভাষক নাসিরুদ্দিন, প্রধান শিক্ষক সোহেল রানা, ফেরদৌস আলম মানিক,মোঃ শাহাবুদ্দিন, বাবর আলী, রেজাউল করিম, সহ-শিক্ষক আব্দুল হামিদ, মনিরা বিশ্বাস ও মাসুদা বেগম, গ্রন্থাগারিক আনোয়ারুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি জাহিদুর রহমান তাঁর বক্তব্যে বলেন,… শিক্ষকদের এ আন্দোলন ও দাবি সম্পুর্ণ যৌক্তিক… আগামিতে বিএনপি ক্ষমতায় গেলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করা হবে। জামায়াতের নায়েবে আমিরও তাঁর বক্তব্যে শিক্ষকদের দাবিকে যৌক্তিক বলে উল্লেখ করেন এবং তাঁর সমর্থন ব্যক্ত করেন। অন্য বক্তারাও শিক্ষকদের দাবির প্রতি সমর্থন ব্যক্ত করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন সহ-শিক্ষক মোশাররফ হোসেন।



























যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান