ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সারা দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে : প্রধানমন্ত্রী সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী ভাড়া বাসা থেকে নারী পুলিশ কনেস্টবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রমিক দিবসে আধুনিকের তামাকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় ফরিদগঞ্জে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ গ্রিডে আগুন, বড় বিপর্যয় এড়ালো ফায়ার সার্ভিস। পটুয়াখালী সদর প্রতিনিধি  পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন মে মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ শ্রমজীবী-কর্মজীবী মানুষই দেশের প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী দেবিদ্বার সাংবাদিক কল্যাণ পরিষদ গঠন: সভাপতি বাবুল, সম্পাদক মাসুদ

রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার ১৪ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে এদিন সকালে মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘি স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনসহ বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে, সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা বেগমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক নেতা, কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তব্য দেন- প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও সাংবাদিক হজরত আলী, এনসিপি নেতা শাহজাহান আলী, গণ-অধিকার পরিষদ নেতা মামুনুর রশিদ মামুন, বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী, ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, নবাগত ওসি আমান আল বারী,সহকারী কমিশনার(ভূমি) মজিবর রহমান ও ইউএনও খাদিজা বেগম।

বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে একাত্তরের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। ওসি তার বক্তব্যে বলেন, একাত্তরের ১৪ ডিসেম্বর আমাদের জন্য একটা বিরাট ধাক্কা ছিল,এদিন পাক-হানাদার বাহিনী আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশুন্য করতে চেয়েছিল।

কিন্তু আমরা সে ধাক্কা সামলে নিয়ে স্বাধীনতা অর্জন করেছি। এসি(ল্যান্ড) তার বক্তব্যে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে বিশেষত ঔপন্যাসিক আনোয়ার পাশা, নাট্যকার মুনীর চৌধুরী, সাংবাদিক সেলিনা পারভীন, অধ্যাপক-দার্শনিক গোবিন্দ চন্দ্র দেব, অধ্যাপক শিক্ষাবিদ জ্যোতির্ময় গুহ ঠাকুরতার অবদান তুলে ধরেন। ইউএনও তার বক্তব্যে শহীদ বুদ্ধিজীবীদের সাথে চব্বিশের আন্দোলনে শহীদ ছাত্রদের স্মরণ করেন এবং বুদ্ধিজীবীদের স্মৃতি-চেতনা ধারণ করে দলমত নির্বিশেষে সকলকে দেশোন্নয়নের কাজে এগিয়ে যাবার আহবান জানান। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
৬৮৪ Time View