রাণীশংকৈলে শ্মশান ঘাটে অবৈধ দোকান-পাট উচ্ছেদের দাবিতে মানববন্ধন।
আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বারঘরিয়া-হাতিয়া সার্বজনীন শ্মশান ঘাটের জমিতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদের দাবিতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা এক মানববন্ধন করেছেন। রবিবার ২৬ অক্টোবর দুপুরে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বারঘরিয়া, দক্ষিণ নয়ানপুর, সুন্দরপুর ও উত্তরগাঁও এলাকার শতাধিক গ্রামবাসী অংশ নেন। এসময় বক্তব্য দেন- শ্মশানঘাট কমিটির সভাপতি অচিন্ত্য কুমার রায়, সাধারণ সম্পাদক নবকুমার রায়, সবুজ চন্দন, সুমন চন্দন, বিপুল চন্দন রায়, অরুণা রানি ও আলো রানি প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, “শ্মশান ঘাট আমাদের ধর্মীয়ভাবে শেষকৃত্য সম্পন্ন করার পবিত্র স্থান। দীর্ঘকাল ধরে আমরা এলাকাবাসী এ শ্মশান ব্যবহার করে আসছি। অথচ আজ সেখানে অবৈধভাবে দোকানপাট গড়ে তোলা হয়েছে।
এতে আমাদের ধর্মীয় কর্ম অনুষ্ঠান পালনে অনেক সমস্যা হচ্ছে। তাই আমরা ওইসব অবৈধ স্থাপনা দ্রুত অপসারণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।” পরে তারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর স্মারকলিপি প্রদান করেন।



























ফেসবুকে পরিচয়ের ১৭ দিনেই কক্সবাজার যায় তাজমিন, ফেরার পথে হত্যাকাণ্ড