ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যার বিচার দাবিতে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের মানববন্ধন

রাণীশংকৈলে সাড়ম্বরে বিজয় দিবস পালিত 

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল  উপজেলায় মঙ্গলবার ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এ উপলক্ষে এদিন ১২-০১ মি: মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘি স্মৃতিসৌধে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

এসময় স্মৃতিসৌধে উপজেলা ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। সকাল ৯টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করে। পরে একই মাঠে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতি ছাড়াও সভায় বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও রিয়াজুল ইসলাম, সাংবাদিকদের মধ্যে আশরাফুল আলম, আনোয়ারুল ইসলাম ও হজরত আলী, এনসিপি নেতা গোলাম মর্তুজা সেলিম, ওসি(তদন্ত) রফিকুল ইসলাম, ওসি আমান আল বারী, এসি(ল্যান্ড) মজিবুর রহমান প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং স্বাধীনতা যুদ্ধে তাদের অবদানের কথা তুলে ধরেন। ইউএনও তার বক্তব্যে স্বাধীনতাযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বর্তমান জীবিত মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এইসাথে তিনি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দলমত নির্বিশেষে সকলকে দেশের উন্নয়নে কাজ করে যাওয়ার আহবান জানান। উপস্থাপনা করেন উপসহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম। একই মাঠে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এদিন ১৩টি রকমারি স্টল নিয়ে বিজয় মেলা অনুষ্ঠিত হয়। বিকেলে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:১৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
৭৬৮ Time View