ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আত্মঘাতী গোলসহ পাকিস্তানের জালে ৪ গোল থাইল্যান্ডের শুল্কমুক্ত সুবিধায় কাপড় আমদানি করে ৯৮ কোটি টাকার রাজস্ব ফাঁকি আগামী এক বছরের মধ্যে ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক দৃশ্যমান হবে: বাণিজ্যমন্ত্রী ২৮০-৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে: ডিসি হারুন ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, আটক ৪০ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার টানা ২ দফা বাড়ার পর দেশের বাজারে কমলো স্বর্ণের দাম আসছে পুলিশের নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায় দুর্গাপূজায় ৫ দিনের ছুটি স্কুল-কলেজে, সাপ্তাহিক ছুটিতে হচ্ছে ৭ দিন

রাণীশংকৈলে ১২৭৫ পিস ট্যাপেনটাডলসহ গ্রেপ্তার- ২ পলাতক-১

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও পীরগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১ হাজার ২৭৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট ও ১ লাখ ৩ হাজার ৮০০ টাকা নগদসহ মাদক চক্রের দুই সদস্য মাসুদ রানা (২৯) ও প্রদীপ দাস(৩০) গ্রেপ্তার করেছে।

রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী এ তথ্য নিশ্চিত করেন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে রাণীশংকৈল থানার এসআই নিতাই চন্দ্র রায়ের নেতৃত্বে লেহেম্বা ইউনিয়নের গোগর ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে মাসুদ রানাকে আটক করা হয়।

তার কাছ থেকে ৩০ পিস ট্যাপেনটাডল ও মাদক বিক্রির ৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। পরে মাসুদ রানার দেওয়া তথ্যের ভিত্তিতে পীরগঞ্জ থানার মিত্রবাটি (জোড়াকবর) এলাকায় প্রদীপ দাসের (২০) বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে খাট ও তোশকের নিচ থেকে ১ হাজার ২৪৫ পিস ট্যাপেনটাডল ও ৯৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় প্রদীপ দাসকে গ্রেপ্তার করা হলেও তার ভাই  শ্যামল দাস (২২) পালিয়ে যায়। পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৫ হাজার টাকা।

গ্রেপ্তার মাসুদ রানার বিরুদ্ধে পূর্বে চারটি মাদক মামলা রয়েছে। প্রদীপ দাস ও পলাতক শ্যামল দাসের বিরুদ্ধেও পীরগঞ্জ থানায় মাদক মামলা রয়েছে। রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:৪১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
৫৫৯ Time View