ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অপ্রতিম হত্যাকাণ্ড: আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি আশুলিয়ায় সিলিন্ডারবাহী গাড়িতে আগুন, নিহত ১ আহত ১৭ কক্সবাজার সরকারি কলেজের ছাত্রীনিবাসে পুলিশের অভিযান; ২০ হাজার ইয়াবাসহ শিক্ষার্থী গ্রেপ্তার জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় সংসদ সদস্যের ছেলে-ভাইয়ের বিরুদ্ধে মামলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ আশুলিয়ায় পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে আগুন স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন জারি সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক ইসমাইল হোসেনের বিদায় সংবর্ধনা

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও):- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইসমাইল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৪ মে) দুপুরে কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই কলেজের অধ্যক্ষ জাকির হোসেন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। এসময় অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, সহ-সভাপতি শাহাদাত হোসেন, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান প্রমুখ। এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভাপতি তার বক্তব্যে বলেন,অধ্যাপক ইসমাইল হোসেন একজন দক্ষ, দায়িত্বশীল, বিনয়ী শিক্ষক হিসেবে কলেজে দীর্ঘদিন দায়িত্ব পালন করে গেছেন, যা কলেজের গভর্নিং বডির সদস্যসহ শিক্ষক, ছাত্র ছাত্রী ও কর্মচারীরা কৃতজ্ঞতার সাথে স্মরণে রাখবে। প্রধান অতিথি বলেন, একজন শিক্ষকের বিদায় মানেই একটি অধ্যায়ের সমাপ্তি, তবে তাঁর আদর্শ ও অবদানই তাঁকে বাঁচিয়ে রাখে।

এ নিরিখে অধ্যাপক ইসমাইল হোসেনও স্মরণীয় হয়ে থাকবেন। বিদায়ী অধ্যাপক ইসমাইল হোসেন তার বক্তব্যে বলেন, এই প্রতিষ্ঠান তাঁর কাছে শুধুই কর্মস্থল নয়, বরং জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে ওঠাই তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি বলেও উল্লেখ করেন তিনি। কলেজের কর্মস্মৃতি তার পাথেয় হয়ে থাকবে বলে যোগ করেন। অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ, সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার বসাক।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:১৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
৬৫৫ Time View