ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সজীব ওয়াজেদ জয়ের আয়কর নথি জব্দের আদেশ আদালতের মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ৫০ দেশকে ‘গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব’ বানাতে জাপানের বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী/ ১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালুর কথা, নির্ধারিত সময়েই চালু হবে ৩৬ দিন পর চুয়েটে ক্লাস শুরু পুরাতন বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে ভাঙচুর সাফের টিকিটের দাম সর্বনিম্ন ১ হাজার টাকা, সমালোচনায় সমর্থক ও সাবেকরা আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান

রিজার্ভে রেকর্ড বৃদ্ধি, ৬.৪১ বিলিয়ন ডলার বেশি

সাংবাদিক

গত অর্থবছরের তুলনায় ৬.৪১ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ৩১ দশমিক ৬৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ।

মঙ্গলবার (১ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব অনুযায়ী, বর্তমানে দেশে রিজার্ভ বিপিএম-৬ (ব্যালেন্স অব পেমেন্ট ম্যানুয়াল-৬) হিসেবে ২৬.৬৬ বিলিয়ন ডলার দাঁড়িয়েছে। এর আগে, গত বৃহস্পতিবার আইএমএফের হিসাব অনুযায়ী রিজার্ভ ছিল ২৫ বিলিয়ন ডলার, যেখানে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে মোট রিজার্ভ ছিল ৩০.৫১ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আইএমএফের হিসাব অনুযায়ী আজ দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে ২ হাজার ৬৬৬ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার দাঁড়িয়েছে। একই সময়ে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩ হাজার ১৬৮ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার। তবে ব্যয়যোগ্য রিজার্ভের পরিমাণ বর্তমানে ১ হাজার ৮০০ কোটি ডলারের বেশি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যকে জানান, আইএমএফের হিসাব অনুযায়ী আজ দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে দাঁড়িয়েছে দুই হাজার ৬৬৬ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে তিন হাজার ১৬৮ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার। তবে ব্যয়যোগ্য রিজার্ভ এক হাজার ৮০০ কোটি ডলারের বেশি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
১৫৭৮ Time View