ঢাকা , শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বছর ঘুরে আবার এল খুশির ঈদ ঢাকায় ফোর্টিস হাসপাতালের উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাহাবুব মোল্লা সোহাগ নিজের মাকে বের করে ঘরে আগুন দিল মাদকাসক্ত ছেলে পাঠকপ্রিয়তা পেয়েছে শিহাব শহিদুলের ‘নগরঘড়ি ও সুবোধ’ কাইতচাইল যুব সংগঠনের উদ্যোগে প্রায় ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ৪ দফা দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন, প্রশাসনের নীরবতায় ক্ষোভ রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ ছুটি সত্ত্বেও সচিবালয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী আজ থেকে শুরু হচ্ছে ঈদের টানা সাত দিনের ছুটি

শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করলেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

সোহেল, শরীয়তপুর

শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে খেলাধুলায় উৎসাহিত করলেন শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে তিনি গোসাইরহাট উপজেলার হাটুরিয়া জিয়াউর রহমান আহাদ মিয়া মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ শেষে তিনি শিক্ষার্থীদের হাতে ফুটবল, ক্রিকেট ব্যাট, ভলিবলসহ বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করেন।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে নুরুদ্দিন অপু বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলা করলে মনোযোগ বাড়ে এবং সমাজ থেকে মাদক ও অপসংস্কৃতি দূর হয়।
মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। তাদের মেধা বিকাশে যেমন শিক্ষার প্রয়োজন, তেমনি খেলাধুলার মাধ্যমেও নেতৃত্ব ও দলগত চেতনা তৈরি হয়।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তার এই উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার তরুণ সমাজ।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:৪০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
৬৪২ Time View