ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার অনন্য দৃষ্টান্ত: ড্যাফোডিল ফাউন্ডেশন এর জীবিকা চাঁদপুর প্রকল্পের ৫ম পর্যায়ের উদ্বোধন প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ এসিল্যান্ডসহ কোনো কর্মীর ‘দেখা পাননি’ সচিব, ৮ জনকে শোকজ হিউম্যান রাইটস এলাইভ বরিশাল জেলা শাখার উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জিয়ানগরে উপজেলার নাম পরিবর্তন না করায় স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ আশুলিয়ায় গভীররাতে দোকানসহ বাসাবাড়িতে আগুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

শেরপুরে জামিনের পর ফের জেলগেটে আটক হলেন আ’লীগ নেতা চন্দন কুমার পাল

শাওন আহাম্মেদ, শ্রীবরদী, শেরপুর প্রতিনিধি

শেরপুর উচ্চ আদালত থেকে ৭ মামলায় জামিনে মুক্তির পর ফের জেলগেট থেকে আটক হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার পাল (৭০)। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় তাকে শেরপুর জেলা কারাগার গেট থেকে আটক করে সদর থানা ও ডিবি পুলিশ।

জানা যায়, গত বছরের ১৬ অক্টোবর যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের একাধিক মামলায় গ্রেফতার দেখায় থানা পুলিশ। এরপর কয়েক ধাপে তাকে আরও কয়েক মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। ওইসব মামলায় নিম্ন আদালত থেকে জামিন না পেলেও ধাপে ধাপে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তির আদেশ হয়।

সর্বশেষ একটি মামলায় মঙ্গলবার বিকেলে আদালত থেকে জেলা কারাগারে জামিনে মুক্তির আদেশ পৌঁছলে তিনি মুক্তি পেয়ে জেলগেটে বের হওয়ামাত্র থানা পুলিশ ও ডিবি পুলিশের হাতে আটক হন। পরে তাকে কঠোর নিরাপত্তায় থানায় নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে ডিবির পরিদর্শক রেজাউল ইসলাম খান বলেন, তাকে থানা পুলিশ আটক করেছে। আমরা সাথে থেকে সহায়তা করেছি।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৯:৩১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
৭৫৪ Time View