ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশা নিবন্ধন শুরু মঙ্গলবার মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট স্থাপনে বিধিমালা সংশোধন মঙ্গলবার শপথ নেবেন দুই নবনির্বাচিত সংসদ সদস্য আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলাকারীরা সাধারণ শ্রমিক নয়: ডিআইজি আবারও বাড়ল এলপি গ্যাসের দাম, রাত ৮টা থেকেই কার্যকর সজীব ওয়াজেদ জয়ের আয়কর নথি জব্দের আদেশ আদালতের মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ৫০ দেশকে ‘গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব’ বানাতে জাপানের বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী/ ১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালুর কথা, নির্ধারিত সময়েই চালু হবে

শ্রীবরদীতে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার

শাওন আহাম্মেদ, শ্রীবরদী, শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীর পৌর এলাকার খামারিয়া পাড়া গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দম্পতি খামারিয়া পাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ইসরাফিল মিয়া( ৫৮) ও তার স্ত্রী আকাশি বেগম ( ৪৮)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৭ শত ২০ গ্রাম গাজা। তারা দুজনই একাধিকবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে মাদকসহ আটক হয়ে জেল হাজতে ছিলেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানাই ৩ ই আগস্ট রবিবার গভীর রাতে রাতে শ্রীবরদী পৌর এলাকার খামারিয়াপাড়া গ্রামে সেনাবাহিনীর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ইসরাফিল মিয়ার বসত বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী আকাশি বেগমের দেহ তল্লাশি চালিয়ে ২০ গ্রাম গাজা ও পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে‌ ঘরের খাটের নিচে থাকা ৭ শত গ্রাম গাজা উদ্ধার করে।

যার আনুমানিক মূল্য ১৪ হাজার ৪০০ শত টাকা। এ ঘটনায় শ্রীবরদী থানার এস আই সোহেল খান বাদী হয়ে ১৯৯৮ সনের মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করেছে।

শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সোমবার দুপুরে জানান, আটক ইসরাফিল ও আকাশী দম্পতি অত্র থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করেছে। সোমবার দুপুর তাদের শেরপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
১৩১২ Time View