ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে বিএনপির সংসদ সদস্যের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: শফিকুর রহমান ‘জীবিত থাকার প্রমাণ দিতে লাইভে আসুন’, শেখ হাসিনাকে রাশেদ খাঁন বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে থানা-ট্রেন বন্ধ, আটকে ৫০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ সাভারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল ৩ বাস জুনে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে বাধার মুখে পুলিশ, ছাড়িয়ে নিল গ্রামবাসী

সাংবাদিকদের ওপর নির্যাতন বেড়েছে

সাংবাদিক

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হুমকি ও হামলা তথা সাংবাদিকতা এবং মত প্রকাশের পথ রুদ্ধ করার মতো ঘটনা দিন দিন বেড়ে চলেছে। মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) পাঠানো ‘মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদন মে, ২০২৫’–এ এই দাবি করা হয়েছে।

বিভিন্ন পত্রিকার তথ্য বিশ্লেষণ করে প্রতি মাসে এমএসএফ এই প্রতিবেদন তৈরি করে। আজ ৩১ মে এ প্রতিবেদন গণমাধ্যমে পাঠিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ)।

প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে ৪১টি ঘটনায় ১০১ জন সাংবাদিক দেশের বিভিন্ন জেলায় পেশাগত দায়িত্ব পালনের সময় নানাভাবে হামলা, আইনি হয়রানি, হুমকি ও নির্যাতনের শিকার হয়েছেন। আক্রান্ত সাংবাদিকদের মধ্যে ৩৮ জন সাংবাদিক তাঁদের পেশাগত দায়িত্ব পালনের সময় আহত ও হামলার শিকার হয়েছেন। লাঞ্ছিত ও হুমকির শিকার হয়েছেন ২৩ জন, ১ জন সাংবাদিক নিঁখোজ হওয়ার পর ফিরে এসেছেন এবং আইনি হয়রানির শিকার হয়েছেন ৩৭ জন সাংবাদিক।

চলতি মাসে দায়ের করা ৬টি মামলাসহ আগের মামলায় আইনি হয়রানির শিকার ৩৭ জনের মধ্যে ৩ জন সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন। সাংবাদিক ফিরোজ কামালকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় এবং সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসানকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে বাধা সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়েছেন।

এ ছাড়া জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করতে এলে আদালত জামিন না দিয়ে তাঁকে কারাগারে পাঠায়। অন্য দিকে চট্রগ্রামে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেওয়ার পরদিন সাংবাদিকদের ওপর হামলা চালানোর দায়ে আটক হওয়া রেজাউল ইসলাম নামের এক যুবক উল্টো মামলা দায়ের করেছেন ২৭ জন সাংবাদিকের বিরুদ্ধে।

এমএসএফ জানিয়েছে, মে মাসের ৪১টি সাংবাদিক নির্যাতন সংক্রান্ত ১০টি ঘটনাতে বিএনপি, ৪টি ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ১টিতে জামায়াত, ৪টিতে সরকারি কর্মকর্তা, ১টিতে পুলিশ, ১টিতে সাবেক চেয়ারম্যান, ১টিতে শিক্ষক, ৩টিতে ব্যবসায়ী, ১টিতে কিশোর গ্যাং, ২টিতে সন্ত্রাসী বাহিনী, ৬টিতে দুস্কৃতিকারি ও ৭টিতে সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতা ছিল বলে জানা গেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:০৭:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
১০৮৬ Time View